2 Samuel 3:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যোয়াব দাউদের কাছ থেকে বের হয়ে অব্নেরের পিছনে দূতদের প্রেরণ করলেন; তারা সিরা কূপের কাছ থেকে তাঁকে ফিরিয়ে আনলো; কিন্তু দাউদ তা জানতেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোয়াব পরে দাউদের কাছ থেকে চলে গিয়ে অবনেরের কাছে কয়েকজন দূত পাঠালেন, ও তারা সিরার জলাধারের কাছ থেকে তাঁকে ফিরিয়ে এনেছিল। কিন্তু দাউদ তা জানতে পারেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোয়াব দায়ূদের নিকট হইতে বহির্গত হইয়া অব্নেরের পশ্চাতে দূতগণকে প্রেরণ করিলেন; তাহারা সিরা কূপের নিকট হইতে তাঁহাকে ফিরাইয়া আনিল; কিন্তু দায়ূদ তাহা জানিতেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোয়াব দায়ূদের নিকট হইতে বহির্গত হইয়া অব্নেরের পশ্চাতে দূতগণকে প্রেরণ করিলেন; তাহারা সিরা কূপের নিকট হইতে তাঁহাকে ফিরাইয়া আনিল; কিন্তু দায়ূদ তাহা জানিতেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বলে যোয়াব দায়ূদের কাছ থেকে বের হয়ে গিয়ে অব্নেরের খোঁজে লোক পাঠালেন। তারা সিরা নামে একটা কূয়ার কাছ থেকে তাঁকে ফিরিয়ে আনল। দায়ূদ কিন্তু এই সব জানতেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বলে যোয়াব দাউদের কাছ থেকে বের হয়ে গিয়ে অবনেরের খোঁজে লোক পাঠালেন। তারা সিরা নামে একটা কূয়ার কাছ থেকে তাঁকে ফিরিয়ে আনল। দাউদ কিন্তু এই সব জানতেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের কাছ থেকে বেরিয়ে এসেই যোয়াব অবনেরকে ধরবার জন্য লোক পাঠালেন। তারা সিরার কুয়োর কাছ থেকে তাঁকে ফিরিয়ে আনল। দাউদ কিন্তু এ ব্যাপারে কিছুই জানালেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াব দায়ুদের কাছ থেকে ফিরে গেল এবং সিরা কুয়োর কাছে অব্নেরের কাছে বার্তাবাহকদের পাঠালো| বার্তাবাহক অব্নেরকে ফিরিয়ে নিয়ে এল| দায়ুদ এসবের কিছুই জানতে পারলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোয়াব দায়ূদের কাছ থেকে বেরিয়ে গিয়ে অবনেরের পিছনে দূতদেরকে পাঠালেন; তারা সিরা কূপের কাছ থেকে তাঁকে ফিরিয়ে আনলো; কিন্তু দায়ূদ তা জানতেন না৷