2 Samuel 3:30 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে যোয়াব ও তাঁর ভাই অবীশয় অব্নেরকে হত্যা করলেন, কেননা তিনি গিবিয়োনে যুদ্ধের সময়ে তাঁদের ভাই অসাহেলকে হত্যা করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(যোয়াব ও তাঁর ভাই অবীশয় অবনেরকে হত্যা করলেন, কারণ তিনি তাদের ভাই অসাহেলকে গিবিয়োনের যুদ্ধক্ষেত্রে হত্যা করলেন।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে যোয়াব ও তাঁহার ভ্রাতা অবীশয় অব্নেরকে বধ করিলেন, কেননা তিনি গিবিয়োনে যুদ্ধকালে তাঁহাদের ভ্রাতা অসাহেলকে বধ করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে যোয়াব ও তাঁহার ভ্রাতা অবীশয় অব্নেরকে বধ করিলেন, কেননা তিনি গিবিয়োনে যুদ্ধকালে তাঁহাদের ভ্রাতা অসাহেলকে বধ করিয়াছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে যোয়াব ও তাঁর ভাই অবিশয় অনবেরকে হত্যা করে গিবিয়োনের যুদ্ধক্ষেত্রে ভ্রাতৃহত্যার প্রতিশোধ নিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াব এবং তার ভাই অবীশয় অব্নেরকে হত্যা করলো কারণ অব্নের তাদের ভাই অসাহেলকে গিবিয়োনের যুদ্ধে হত্যা করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে যোয়াব ও তাঁর ভাই অবীশয় অবনেরকে হত্যা করলেন, কারণ তিনি গিবিয়োনে যুদ্ধের দিনের তাঁদের ভাই অসাহেলকে হত্যা করেছিলেন৷