2 Samuel 3:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হেবরনে অব্‌নেরকে কবর দেওয়া হল; তখন বাদশাহ্‌ অব্‌নেরের কবরের কাছে চিৎকার করে কাঁদতে লাগলেন, সমস্ত লোকও কাঁদতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা হিব্রোণে অবনেরকে কবর দিলেন, এবং রাজামশাই অবনেরের সমাধিস্তম্ভের কাছে দাঁড়িয়ে জোরে জোরে কেঁদেছিলেন। সব লোকও কেঁদেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হিব্রোণে অব্‌নেরকে কবর দেওয়া হইল; তখন রাজা অব্‌নেরের কবরের নিকটে উচ্চৈঃস্বরে রোদন করিলেন, সমস্ত লোকও রোদন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হিব্রোণে অব্‌নেরকে কবর দেওয়া হইল; তখন রাজা অব্‌নেরের কবরের নিকটে উচ্চৈঃস্বরে রোদন করিলেন, সমস্ত লোকও রোদন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্‌নেরকে হিব্রোণে কবর দেওয়া হল। অব্‌নেরের কবরের কাছে রাজা জোরে জোরে কাঁদতে লাগলেন, আর লোকেরাও সবাই কাঁদতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবনেরকে হেবরনে দাফন করা হল। অবনেরের কবরের কাছে বাদশাহ্‌ জোরে জোরে কাঁদতে লাগলেন, আর লোকেরাও সবাই কাঁদতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হিব্রোণে তাঁরা অবনেরকে কবর দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা দায়ুদ অব্নেরের অন্ত্যেষ্টি ক্রিয়াতে এই শোকগীত গাইলেন: “অবনের কি কয়েকজন দুষ্ট অপরাধীদের মত মারা গেল?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হিব্রোণে অবনেরকে কবর দেওয়া হল; তখন রাজা অবনেরের কবরের কাছে খুব জোরে কাঁদতে লাগলেন, সব লোকও কাঁদলো৷