2 Samuel 3:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ অব্নেরের বিষয়ে মাতম করে বললেন, যেমন মূঢ় মরে, তেমনি কি মরলেন অব্নের?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই অবনেরের জন্য এই বিলাপগাথা গেয়েছিলেন: “অবনেরকে কি বোকার মতো মরতেই হত?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা অব্নেরের বিষয়ে বিলাপ করিয়া কহিলেন, যেমন মূঢ় মরে, তেমনি কি মরিলেন অব্নের?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা অব্নেরের বিষয়ে বিলাপ করিয়া কহিলেন, যেমন মূঢ় মরে, তেমনি কি মরিলেন অব্নের?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা তখন অব্নেরের বিষয়ে বিলাপের এই গানটা গাইলেন: “বোকা লোকের মতই কি মরলেন অব্নের?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ তখন অবনেরের বিষয়ে এই বিলাপের কাওয়ালীটি গাইলেন: “বোকা লোকের মতই কি মরলেন অবনের?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা দাউদ অবনেরের সমাধির কাছে কেঁদে কেঁদে বিলাপ গাথা গাইলেন। কেন অবনেরকে মুর্খের মত মরতে হল?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্নের, তোমার হাত বাঁধা ছিল না| তোমার পায়ে কোন শিকল ছিল না| না, অব্নের, মন্দ লোকরা তোমাকে হত্যা করেছে|” প্রত্যেকে আবার অব্নেরের জন্য কাঁদল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা অবনেরের বিষয়ে দুঃখ করে বললেন, “যেমন মূর্খ মরে, সেই ভাবেই কি অবনের মরলেন?”