2 Samuel 3:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার হাত ছিল না বাঁধা, চরণও ছিল না শেকলে আবদ্ধ; যেমন কেউ অন্যায়কারীদের সম্মুখে পড়ে, তেমনি পড়লে তুমি! তখন সমস্ত লোক তাঁর বিষয়ে আবার কাঁদতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার হাত তো বাঁধা ছিল না, তোমার পা তো শিকলে বাঁধা ছিল না। তুমি এমন পড়লে যেভাবে কেউ দুষ্টলোকের সামনে পড়ে।” সব লোকজন আবার তাঁর জন্য কাঁদতে শুরু করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার হস্ত ছিল না বদ্ধ, চরণও ছিল না নিগড়বদ্ধ; যেমন কেহ অন্যায়ীদের সম্মুখে পড়ে, তেমনি পড়িলে তুমি! তখন সমস্ত লোক তাঁহার বিষয়ে আবার রোদন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার হস্ত ছিল না বদ্ধ, চরণও ছিল না নিগড়বদ্ধ; যেমন কেহ অন্যায়ীদের সম্মুখে পড়ে, তেমনি পড়িলে তুমি! তখন সমস্ত লোক তাঁহার বিষয়ে আবার রোদন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার তো হাত বাঁধা ছিল না, তোমার পায়ে শিকলও ছিল না। দুষ্ট লোকের হাতে যেমন করে মানুষ মরে, তেমনি করেই তো তুমি মরে গেলে।” এই কথা শুনে লোকেরা আবার অব্নেরের জন্য কাঁদতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার তো হাত বাঁধা ছিল না, তোমার পায়ে শিকলও ছিল না। দুষ্ট লোকের হাতে যেমন করে মানুষ মরে, তেমনি করেই তো তুমি মরে গেলে।” এই কথা শুনে লোকেরা আবার অবনেরের জন্য কাঁদতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর হাতদুখানি তো বাঁধা ছিল না, ছিল না তো পা দুটিতে কোন বন্ধন, আততায়ীর হাতে লোকে যেমন মরে সেইভাবে তোমার মরণ হল! সেখানে উপস্থিত সবাই তাঁর জন্য কাঁদতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সারাদিন ধরে লোকরা এসে দায়ুদকে কিছু খাবার জন্য উৎসাহ দিল| কিন্তু দায়ুদ একটা বিশেষ প্রতিজ্ঞা করেছিলেন| তিনি বললেন, “হে আমার ঈশ্বর, যদি আমি সূর্য ডোবার আগে রুটি বা অন্য কিছু খাই তবে তুমি আমাকে শাস্তি দিও এবং বহু সমস্যার মধ্যে ফেলো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার হাত বাঁধা ছিল না, তোমার পায়ে শিকলও ছিল না; যেমন কেউ অন্যায়কারীদের সামনে পড়ে, তেমন ভাবে তুমিও পড়লে৷ তখন সব লোক তাঁর জন্য আবার কাঁদলো৷