2 Samuel 3:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কিছু বেলা থাকতে সমস্ত লোক দাউদকে আহার করাতে এল, কিন্তু দাউদ এই শপথ করলেন, আল্লাহ্‌ আমাকে অমুক ও তার চেয়েও বেশি দণ্ড দিন, যদি সূর্য অস্তগত না হলে আমি রুটি কিংবা অন্য কোন দ্রব্যের আস্বাদ গ্রহণ করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তারা সবাই এসে দিন থাকতে থাকতেই দাউদকে কিছু খেয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল; কিন্তু এই বলে দাউদ এক শপথ নিয়েছিলেন, “যদি আমি সূর্য অস্ত যাওয়ার আগে রুটি বা অন্য কিছুর স্বাদ নিই, তবে ঈশ্বর যেন আমায় দণ্ড দেন, কঠোর দণ্ড দেন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে কিছু বেলা থাকিতে সমস্ত লোক দায়ূদকে আহার করাইতে আসিল, কিন্তু দায়ূদ এই শপথ করিলেন, ঈশ্বর আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন, যদি সূর্য্য অস্তগত না হইলে আমি রুটী কিম্বা অন্য কোন দ্রব্যের আস্বাদ গ্রহণ করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে কিছু বেলা থাকিতে সমস্ত লোক দায়ূদকে আহার করাইতে আসিল, কিন্তু দায়ূদ এই শপথ করিলেন, ঈশ্বর আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন, যদি সূর্য অস্তগত না হইলে আমি রুটি কিম্বা অন্য কোন দ্রব্যের আস্বাদ গ্রহণ করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেলা থাকতে থাকতে যাতে দায়ূদ কিছু খান সেইজন্য লোকেরা তাঁকে সাধাসাধি করতে লাগল; কিন্তু দায়ূদ শপথ করে বললেন, “সূর্য ডুববার আগে যদি আমি রুটি বা অন্য কিছু খাই তবে যেন ঈশ্বর আমাকে শাস্তি দেন আর তা ভীষণভাবেই দেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বেলা থাকতে থাকতে যাতে দাউদ কিছু খান সেইজন্য লোকেরা তাঁকে সাধাসাধি করতে লাগল; কিন্তু দাউদ কসম খেয়ে বললেন, “সূর্য ডুববার আগে যদি আমি রুটি বা অন্য কিছু খাই তবে যেন আল্লাহ্‌ আমাকে শাস্তি দেন আর তা ভীষণভাবেই দেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারাদিন লোকেরা দাউদকে কিছু খাওয়াবার জন্য চেষ্টা করতে লাগল কিন্তু দাউদ শপথ করে বললেন, আজ সন্ধ্যের আগে যদি আমি কোন খাদ্য স্পর্শ করি তাহলে ঈশ্বর যেন আমায় মৃত্যু দেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর কি ঘটলো তা সব লোকরা দেখল এবং রাজা দায়ুদ যা করেছিলেন তাতে সবাই খুব খুশী হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে বেলা থাকতে সব লোক দায়ূদকে খাবার খাওয়াতে এল, কিন্তু দায়ূদ এই শপথ করলেন, “ঈশ্বর আমাকে ওই রকম ও তার থেকে বেশি শাস্তি দিন, যদি সূর্য্য অস্ত যাবার আগে আমি রুটি কিংবা অন্য কোনো জিনিসের স্বাদ গ্রহণ করি৷”