2 Samuel 3:37 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদের সমস্ত লোক ও সমস্ত ইসরাইল সেদিন জানতে পারলো যে, নেরের পুত্র অব্নেরের হত্যাকাণ্ডে বাদশাহ্র কোন হাত ছিল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সেদিন সেখানকার সব লোকজন ও সমস্ত ইস্রায়েল জানতে পেরেছিল যে নেরের ছেলে অবনেরের খুন হয়ে যাওয়ার পিছনে রাজার কোনও ভূমিকা ছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নেরের পুত্র অব্নেরের বধ রাজা হইতে হয় নাই, ইহা সমস্ত লোক ও সমস্ত ইস্রায়েল, সেই দিবসে জানিতে পারিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নেরের পুত্র অব্নেরের বধ রাজা হইতে হয় নাই, ইহা সমস্ত লোক ও সমস্ত ইস্রায়েল, সেই দিবসে জানিতে পারিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন দায়ূদের সংগের লোকেরা এবং ইস্রায়েলীয়েরা সবাই জানতে পারল যে, নেরের ছেলে অব্নেরকে মেরে ফেলবার ব্যাপারে রাজার কোন হাত ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন দাউদের সংগের লোকেরা এবং বনি-ইসরাইলরা সবাই জানতে পারল যে, নেরের ছেলে অবনেরকে হত্যা করবার ব্যাপারে বাদশাহ্র কোন হাত ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের পক্ষের লোকেরা এবং ইসরায়েলীরা সকলেই সেদিন বুঝেছিল যে, অবনেরের হত্যার পিছনে দাউদের কোন হাত নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা দায়ুদ তাঁর আধিকারিকদের বললেন, “তোমরা কি জানো যে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা আজ ইস্রায়েলে মারা গেছে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর নেরের ছেলে অবনেরের হত্যা রাজার থেকে হয়নি, এটা সব লোক ও সমস্ত ইস্রায়েল, সেই দিনের জানতে পারল৷