2 Samuel 3:38 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্ তাঁর গোলামদের বললেন, তোমরা কি জান না যে, আজ ইসরাইলের মধ্যে প্রধান ও মহান এক জন মারা পড়লেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজা তাঁর লোকজনকে বললেন, “তোমরা কি বুঝতে পারছ না যে আজ ইস্রায়েলে এক সেনাপতি ও মহান এক ব্যক্তি পতিত হয়েছেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাজা আপন দাসগণকে কহিলেন, তোমরা কি জান না যে, অদ্য ইস্রায়েলের মধ্যে প্রধান ও মহান্ এক জন পতিত হইলেন? আর রাজপদে অভিষিক্ত হইলেও অদ্য আমি দুর্ব্বল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাজা আপন দাসগণকে কহিলেন, তোমরা কি জান না যে, অদ্য ইস্রায়েলের মধ্যে প্রধান ও মহান একজন পতিত হইলেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা তাঁর লোকদের বললেন, “তোমরা কি জান না যে, আজকে ইস্রায়েল দেশের একজন মহান নেতা মারা গেলেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ তাঁর লোকদের বললেন, “তোমরা কি জান না যে, আজকে ইসরাইল দেশের একজন মহান নেতা মারা গেলেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তাঁর রাজকর্মচারীদের বললেন, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে আজ ইসরায়েলের এক মহান নেতা ও যোদ্ধাকে আমরা হারালাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে দিন আমি রাজা হিসেবে অভিষিক্ত হয়েছি এ ঘটনা ঠিক সেই দিনই ঘটেছে| সরূয়ার এই সব সন্তান আমাকে বহু অসুবিধায় ফেলেছে| আমি আশা করি যে শাস্তি তাদের প্রাপ্য, প্রভু ওদের তা দেবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর রাজা নিজের দাসেদের বললেন, “তোমরা কি জান না যে, আজ ইস্রায়েলের মধ্যে প্রধান ও মহান একজন মারা গেছেন? আর রাজপদে অভিষিক্ত হলেও আজ আমি দুর্বল;