2 Samuel 3:39 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্‌র পদে অভিষিক্ত হলেও আজ আমি দুর্বল; এই কয়টা লোক, সরূয়ার পুত্রেরা, আমার অবাধ্য। মাবুদ দুষ্কর্মকারীকে তার দুষ্টতা অনুসারে প্রতিফল দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আজ, আমি যদিও অভিষিক্ত রাজা, তবুও আমি দুর্বল, সরূয়ার এই ছেলেরা আমার পক্ষে বড়োই শক্তিশালী। সদাপ্রভু পাপিষ্ঠকে তার পাপকাজের আধারেই প্রতিফল দিন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কয়টা লোক, সরূয়ার পুত্রেরা, আমার অবাধ্য। সদাপ্রভু দুষ্ক্রিয়াকারীকে তাহার দুষ্টতানুরূপ প্রতিফল দিউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাজপদে অভিষিক্ত হইলেও অদ্য আমি দুর্বল; এই কয়েকটি লোক, সরূয়ার পুত্রেরা, আমার অবাধ্য। সদাপ্রভু দুষ্ক্রিয়াকারীকে তাহার দুষ্টতানুরূপ প্রতিফল দিউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা হিসাবে আমাকে অভিষেক করা হলেও আজ আমি দুর্বল আর সরূয়ার ছেলেদের আমি দমন করতে পারি না। সদাপ্রভু যেন অন্যায়কারীদের অন্যায় কাজ অনুসারে ফল দেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ হিসাবে আমাকে অভিষেক করা হলেও আজ আমি দুর্বল আর সরূয়ার ছেলেদের আমি দমন করতে পারি না। মাবুদ যেন অন্যায়কারীদের অন্যায় কাজ অনুসারে ফল দেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদিও আমি ঈশ্বরের অভিষিক্ত রাজা, তবুও আমি নিজেকে আজ বড় দুর্বল বোধ করছি। সরূয়ার পুত্রেরা আমার আয়ত্তের বাইরে। পরমেশ্বর ঐ দুর্বৃত্তদের উপযুক্ত শাস্তি দিন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কয়েকজন লোক, সরূয়ার ছেলেরা, আমার অবাধ্য৷ সদাপ্রভু খারাপ কাজ করা ব্যক্তিকে, তার দুষ্টতা অনুযায়ী প্রতিফল দিন ৷”