2 Samuel 3:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে সময়ে তালুতের কুলে ও দাউদের কুলে পরস্পর যুদ্ধ হল, সেই সময়ে অব্‌নের তালুতের কুলের পক্ষে বীরত্ব দেখালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল গোষ্ঠী ও দাউদ গোষ্ঠীর মধ্যে যখন যুদ্ধ চলছিল তখন অবনের শৌল গোষ্ঠীতে নিজের পদ শক্তপোক্ত করে যাচ্ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সময়ে শৌলের কুলে ও দায়ূদের কুলে পরস্পর যুদ্ধ হইল, সেই সময়ে অব্‌নের শৌলের কুলের পক্ষে বীরত্ব দেখাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সময়ে শৌলের কুলে ও দায়ূদের কুলে পরস্পর যুদ্ধ হইল, সেই সময়ে অব্‌নের শৌলের কুলের পক্ষে বীরত্ব দেখাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল ও দায়ূদের সৈন্যদলের মধ্যে যখন যুদ্ধ চলছিল তখন শৌলের লোকদের মধ্যে অব্‌নের নিজেকে শক্তিশালী করে তুলেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত ও দাউদের সৈন্যদলের মধ্যে যখন যুদ্ধ চলছিল তখন তালুতের লোকদের মধ্যে অবনের নিজেকে শক্তিশালী করে তুলেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল ও দাউদের দুই পক্ষে যুদ্ধ চলতে লাগল। ইতিমধ্যে অবনের খুব শক্তিশালী হয়ে উঠলেন ও শৌলের পক্ষে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল এবং দায়ুদের পরিবারের মধ্যে যখন যুদ্ধ চলছিল তখন শৌলের সৈন্যবাহিনীতে অব্নের ক্রমশঃই শক্তিশালী হয়ে উঠছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে দিনের শৌলের বংশে ও দায়ূদের বংশে পরস্পর যুদ্ধ হল, সেই দিনের অবনের শৌলের বংশের হয়ে বীরত্ব দেখালেন৷