2 Samuel 3:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু অয়ার কন্যা রিসপা নাম্নী তালুতের এক জন উপপত্নী ছিল; ঈশ্‌বোশৎ অব্‌নেরকে বললেন, তুমি আমার পিতার উপপত্নীর কাছে কেন গমন করেছ?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে রিস্পা বলে শৌলের এক উপপত্নী ছিল। সে ছিল অয়ার মেয়ে। ঈশ্‌বোশত অবনেরকে বললেন, “আপনি কেন আমার বাবার উপপত্নীর সঙ্গে বিছানায় শুয়েছেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু অয়ার কন্যা রিস্‌পা নাম্নী এক স্ত্রী শৌলের উপপত্নী ছিল; [ঈশ্‌বোশৎ] অব্‌নেরকে কহিলেন, তুমি আমার পিতার উপপত্নীর কাছে কেন গমন করিয়াছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু অয়ার কন্যা রিস্পা নাম্নী এক স্ত্রী শৌলের উপপত্নী ছিল; [ঈশ্‌বোশৎ] অব্‌নেরকে কহিলেন, তুমি আমার পিতার উপপত্নীর কাছে কেন গমন করিয়াছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রিস্‌পা নামে শৌলের একজন উপস্ত্রী ছিল। সে ছিল অয়ার মেয়ে। একদিন ঈশ্‌বোশৎ অব্‌নেরকে বললেন, “আপনি আমার বাবার উপস্ত্রীর সংগে কেন শুয়েছিলেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রিস্‌পা নামে তালুতের একজন উপস্ত্রী ছিল। সে ছিল অয়ার মেয়ে। একদিন ঈশ্‌বোশৎ অবনেরকে বললেন, “আপনি আমার পিতার উপস্ত্রীর সংগে কেন শুয়েছিলেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু শৌলের পুত্র ইসবোশেথ একদিন অবনেরকে তিরস্কার করে বললেন, কেন অবনের শৌলের উপপত্নী (অয়ার কন্যা) রিসপার শয্যাসঙ্গী হয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রিস্পা নামে শৌলের এক দাসী ছিল| রিস্পা ছিল অয়ার কন্যা| ঈশ্বোশত্‌ অব্নেরকে বলল, “আমার পিতার দাসীর সঙ্গে তুমি কেন যৌন সম্পর্ক করলে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু অয়ার মেয়ে রিসপা নামে শৌলের একজন উপপত্নী ছিল; ঈশবোশৎ অবনেরকে বললেন, “তুমি আমার বাবার উপপত্নীর সঙ্গে কেন শয়ন করেছ?”