2 Samuel 3:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈশবোশতের এই কথায় অব্নের অতিশয় ক্রুদ্ধ হয়ে বললেন, আমি কি এহুদা পক্ষের কুকুরের মুণ্ড? আজ পর্যন্ত আমি তোমার পিতা তালুতের কুলের প্রতি, তাঁর ভাইদের ও বন্ধুদের প্রতি রহম করছি এবং তোমাকে দাউদের হাতে তুলে দেই নি, তবু তুমি আজ ঐ স্ত্রীলোকের বিষয়ে আমাকে অপরাধী করছো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বোশতের কথা শুনে অবনের খুব রেগে গেলেন। তাই তিনি উত্তর দিলেন, “যিহূদার পক্ষে আমি কি কুকুরের মুণ্ডু? আজও পর্যন্ত আমি তোমার বাবা শৌলের গোষ্ঠীর ও তাঁর পরিবারের ও বন্ধুবান্ধবদের প্রতি আনুগত্য দেখিয়ে এসেছি। তোমাকে আমি দাউদের হাতেও তুলে দিইনি। অথচ এখন কি না তুমি এই মহিলাটির সঙ্গে নাম জড়িয়ে আমাকে অপবাদ দিচ্ছ!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বোশতের এই কথায় অব্নের অতিশয় ক্রুদ্ধ হইয়া কহিলেন, আমি কি যিহূদার পক্ষীয় কুকুর-মুণ্ড? অদ্য পর্য্যন্ত আমি তোমার পিতা শৌলের কুলের প্রতি, তাঁহার ভ্রাতৃগণ ও বন্ধুগণের প্রতি দয়া করিতেছি, এবং তোমাকে দায়ূদের হস্তে সমর্পণ করি নাই; তবু তুমি অদ্য ঐ স্ত্রীলোকের বিষয়ে আমাকে অপরাধী করিতেছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বোশতের এই কথায় অব্নের অতিশয় ত্রুুদ্ধ হইয়া কহিলেন, আমি কি যিহূদার পক্ষীয় কুকুর মুণ্ডুু? অদ্য পর্যন্ত আমি তোমার পিতা শৌলের কুলের প্রতি, তাঁহার ভ্রাতৃগণ ও বন্ধুগণের প্রতি দয়া করিতেছি, এবং তোমাকে দায়ূদের হস্তে সমর্পণ করি নাই, তবু তুমি অদ্য ঐ স্ত্রীলোকের বিষয়ে আমাকে অপরাধী করিতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বোশতের কথা শুনে অব্নের ভীষণ রেগে গিয়ে বললেন, “আমি কি যিহূদা পক্ষের কুকুরের মাথা? আজ পর্যন্ত আমি তোমার বাবা শৌলের পরিবারের প্রতি এবং তাঁর আত্মীয়-স্বজন ও বন্ধুদের প্রতি বিশ্বস্ত রয়েছি। আমি তোমাকে দায়ূদের হাতে তুলে দিই নি। এর পরেও তুমি ঐ স্ত্রীলোকটি সম্বন্ধে আমাকে দোষী করছ!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈশ্বোশতের কথা শুনে অবনের ভীষণ রেগে গিয়ে বললেন, “আমি কি এহুদা পক্ষের কুকুরের মাথা? আজ পর্যন্ত আমি তোমার বাবা তালুতের পরিবারের প্রতি এবং তাঁর আত্মীয়-স্বজন ও বন্ধুদের প্রতি বিশ্বস্ত রয়েছি। আমি তোমাকে দাউদের হাতে তুলে দিই নি। এর পরেও তুমি ঐ স্ত্রীলোকটি সম্বন্ধে আমাকে দোষী করছ!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ কথায় অবনের দারুণ রেগে গেলেন। বললেন, তুমি কি ভেবেছ, আমি তোমার বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, না কি যিহুদার দাসত্ব করছি? প্রথমদিন থেকে আজ পর্যন্ত আমি তোমার পিতা শৌলের, তাঁর ভাইদের ও তাঁর বন্ধুদের অনুগত থেকেছি এবং তোমাকে দাউদের হাতে সমর্পণ না করে পরাজয় থেকে রক্ষা করেছি। তা সত্ত্বেও তুমি আজ আমাকে নারীসংক্রান্ত অপরাধে অভিযুক্ত করছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বোশতের কথা অব্নের ভীষণভাবে রেগে গেলেন| অব্নের বলল, “আমি শৌল এবং তার পরিবারের প্রতি বরাবরই অনুগত| আমি তোমাকে দায়ুদের হাতে তুলে দিই নি| দায়ুদকে তোমার উপর জয়ী হতে দিই নি| যিহূদার অধিকারভুক্ত আমি বিশ্বাসঘাতক নই| কিন্তু এখন তুমি বলছো যে আমি এই অপকর্ম করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশবোশতের এই কথায় অবনের খুব রেগে গিয়ে বললেন, “আমি কি যিহূদা কুলের কুকুরের মাথা? আজ পর্যন্ত তোমার বাবা শৌলের বংশের প্রতি, তাঁর ভাইয়েরা এবং বন্ধুদের প্রতি দয়া করছি এবং তোমাকে দায়ূদের হাতে তুলে দিইনি; তবু তুমি আজ ওই মহিলার বিষয়ে আমাকে অপরাধী করছ?