2 Samuel 3:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌ অব্‌নেরকে অমুক ও ততোধিক দণ্ড দিন, যদি দাউদের বিষয়ে মাবুদ যে কসম খেয়েছেন, আমি সেই অনুসারে কাজ না করি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর যেন অবনেরকে দণ্ড দেন, যেন কঠোর দণ্ড দেন। সদাপ্রভু শপথ করে দাউদের কাছে যে প্রতিজ্ঞা করলেন, আমি যদি তাঁর হয়ে তা না করি
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর অব্‌নেরকে অমুক ও ততোধিক দণ্ড দিউন, যদি দায়ূদের বিষয়ে সদাপ্রভু যে দিব্য করিয়াছেন, আমি তদনুসারে কর্ম্ম না করি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর অব্‌নেরকে অমুক ও ততোধিক দণ্ড দিউন, যদি দায়ূদের বিষয়ে সদাপ্রভু যে দিব্য করিয়াছেন, আমি তদনুসারে কর্ম না করি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদের কাছে সদাপ্রভু শপথ করে যে প্রতিজ্ঞা করেছিলেন সেইভাবে যদি আমি কাজ না করি, অর্থাৎ শৌলের বংশ থেকে রাজ্য নিয়ে দান থেকে বের্‌-শেবা পর্যন্ত ইস্রায়েল ও যিহূদার উপরে দায়ূদের সিংহাসন স্থাপন না করি তবে ঈশ্বর যেন অব্‌নেরকে শাস্তি দেন এবং তা ভীষণভাবেই দেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদের কাছে মাবুদ কসম খেয়ে যে ওয়াদা করেছিলেন সেইভাবে যদি আমি কাজ না করি, অর্থাৎ তালুতের বংশ থেকে রাজ্য নিয়ে দান শহর থেকে বের্‌-শেবা পর্যন্ত ইসরাইল ও এহুদার উপরে দাউদের সিংহাসন স্থাপন না করি তবে আল্লাহ্‌ যেন অবনেরকে শাস্তি দেন এবং তা ভীষণভাবেই দেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তিনি শৌল ও তাঁর বংশধরদের কাছ থেকে রাজ্য কেড়ে নিয়ে দাউদকে ইসরায়েল ও যিহুদীয়া-দুই রাজ্যেরই রাজা করবেন। আমি যদি ঈশ্বরের এই প্রতিজ্ঞা সফল না করি তাহলে তিনি আমাকে চরম দণ্ড দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রতিজ্ঞা করছি ঈশ্বর যা বলেছেন তা নিশ্চিতভাবে ঘটবে| প্রভু বলেছেন শৌলের পরিবার থেকে রাজ্য ছিনিয়ে নিয়ে তিনি দায়ুদকে দেবেন| প্রভু দায়ুদকেই যিহূদা এবং ইস্রায়েলের রাজা করবেন| তিনি দান থেকে বের্-শেবা পর্যন্ত শাসন করবেন| আমার মনে হয় তা ঘটাতে আমি যদি তত্‌পর না হই ঈশ্বর আমায় শাস্তি দেবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর অবনেরকে ঐরকম ও তার থেকে বেশি শাস্তি দিন, যদি দায়ূদের বিষয়ে সদাপ্রভু যে শপথ করেছেন, আমি সেই অনুসারে কাজ না করি,