2 Samuel 4:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যখন তালুতের পুত্র শুনলেন যে, অব্নের হেবরনে মারা গেছেন, তখন তাঁর হাত দুর্বল হল এবং সমস্ত ইসরাইল ভয় পেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌলের ছেলে ঈশ্বোশত যখন শুনেছিলেন যে অবনের হিব্রোণে মারা গিয়েছেন, তখন তিনি সাহস হারিয়ে ফেলেছিলেন, ও সমস্ত ইস্রায়েল আশঙ্কিত হয়ে পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যখন শৌলের পুত্র শুনিলেন যে, অব্নের হিব্রোণে মরিয়া গিয়াছেন, তখন তাঁহার হস্ত দুর্ব্বল হইল, এবং সমস্ত ইস্রায়েল বিহ্বল হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যখন শৌলের পুত্র শুনিলেন যে, অব্নের হিব্রোণে মরিয়া গিয়াছেন, তখন তাঁহার হস্ত দুর্বল হইল, এবং সমস্ত ইস্রায়েল বিহ্বল হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্নের হিব্রোণে মারা গেছেন শুনে শৌলের ছেলে ঈশ্বোশৎ সাহস হারিয়ে ফেললেন এবং ইস্রায়েলীয়েরাও সবাই ভয় পেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবনের হেবরনে মারা গেছেন শুনে তালুতের ছেলে ঈশ্বোশৎ সাহস হারিয়ে ফেললেন এবং ইসরাইলীয়রাও সবাই ভয় পেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌলের পুত্র ইসবোশেথ যখন শুনলেন যে, হিব্রোণে অবনের নিহত হয়েছেন তখন ভয় পেয়ে গেলেন এবং সমস্ত ইসরায়েলী প্রজারা ভয়ে সন্ত্রস্ত হয়ে উঠল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌলের পুত্র ঈশ্ বোশত্ শুনলেন যে হিব্রোণে অব্নের মারা গেছেন| ঈশ্বোশত্ এবং তাঁর লোকরা ভীষণ ভয় পেয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যখন শৌলের ছেলে শুনলেন যে, অবনের হিব্রোণে মারা গেছেন, তখন তাঁর হাত দুর্বল হল এবং সমস্ত ইস্রায়েল ভয় পেল৷