2 Samuel 4:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে ব্যক্তি আমাকে বলেছিল, দেখ তালুত মারা গেছে, সে শুভ সংবাদ এনেছে মনে করলেও আমি তাকে ধরে সিক্লগে হত্যা করেছিলাম, তার সংবাদের জন্য আমি তাকে এই পুরস্কার দিয়েছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন কেউ একজন আমাকে বলল, ‘শৌল মরেছেন,’ ও ভেবেছিল যে সে সুখবর এনেছে, আমি কিন্তু তাকে ধরে সিক্লগে হত্যা করলাম। তার দেওয়া খবরের জন্য আমি তাকে এই পুরস্কারই দিয়েছিলাম!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, যে ব্যক্তি আমাকে বলিয়াছিল, দেখ, শৌল মরিয়াছে, সে শুভ সংবাদ আনিয়াছে মনে করিলেও আমি তাহাকে ধরিয়া সিক্লগে বধ করিয়াছিলাম, তাহার সংবাদের জন্য আমি তাহাকে এই পুরস্কার দিয়াছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে ব্যক্তি আমাকে বলিয়াছিল, দেখ, শৌল মরিয়াছে, সে শুভ সংবাদ আনিয়াছে মনে করিলেও আমি তাহাকে ধরিয়া সিক্লগে বধ করিয়াছিলাম, তাহার সংবাদের জন্য আমি তাহাকে এই পুরস্কার দিয়াছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোকটি শুভ সংবাদ এনেছে ভেবে আমাকে শৌলের মৃত্যুর খবর দিয়েছিল আমি তাকে ধরে সিক্লগে মেরে ফেলেছিলাম। তার খবরের জন্য সেটাই ছিল তাকে দেওয়া আমার পুরস্কার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোকটি শুভ সংবাদ এনেছে ভেবে আমাকে তালুতের মৃত্যুর খবর দিয়েছিল আমি তাকে ধরে সিক্লগে হত্যা করেছিলাম। তার খবরের জন্য সেটাই ছিল তাকে দেওয়া আমার পুরস্কার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিকলগে সেই লোকটি যখন আমাকে দারুণ সুসংবাদ দিচ্ছে মনে করে শৌলের মৃত্যু সংবাদ আমাকে দিয়েছিল, তখন সেই সংবাদের জন্য আমি তাকে কি পুরস্কার দিয়েছিলাম?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর আগে একবার এক ব্যক্তি ভেবেছিল সে আমার কাছে সুসংবাদ আনবে| সে বলেছিল, ‘দেখুন শৌল মারা গেছে|’ সে ভেবেছিল যে আমার কাছে এই খবর আনার জন্য আমি তাকে পুরস্কার দেব| কিন্তু আমি এই লোকটিকে ধরে ফেলেছিলাম এবং তাকে সিক্লগে হত্যা করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই জীবন্ত সদাপ্রভুর দিব্যি, যে ব্যক্তি আমাকে বলেছিল, ‘দেখ, শৌল মারা গেছে,’ সে শুভ খবর এনেছে মনে করলেও আমি তাকে ধরে সিক্লগে হত্যা করেছিলাম, তার খবরের জন্য আমি তাকে এই পুরষ্কার দিয়েছিলাম৷