2 Samuel 4:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন যারা ধার্মিক ব্যক্তিকে তাঁরই বাড়ির মধ্যে তাঁর পালঙ্কের উপরে হত্যা করেছে, সেই দুষ্ট লোক যে তোমরা, আমি তোমাদের উপরে তার রক্তের প্রতিশোধ কি আরও বেশি করে নেব না? দুনিয়া থেকে কি তোমাদের উচ্ছেদ করবো না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা, এই দুষ্ট লোকেরা যখন একজন নির্দোষ ব্যক্তিকে তাঁর নিজের ঘরে, তাঁরই বিছানায় খুন করেছ—তখন আরও কত না বেশি করে আমি তাঁর রক্তের প্রতিশোধ তোমাদের কাছ থেকে নেব ও এই পৃথিবীর বুক থেকে তোমাদের উচ্ছেদ করে ছাড়ব!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন যাহারা ধার্ম্মিক ব্যক্তিকে তাঁহারই গৃহমধ্যে তাঁহার খট্টার উপরে হত্যা করিয়াছে, সেই দুষ্ট লোক যে তোমরা, আমি তোমাদের হইতে তাহার রক্তের প্রতিশোধ কি আরও লইব না? পৃথিবী হইতে কি তোমাদিগকে উচ্ছেদ করিব না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন যাহারা ধার্মিক ব্যক্তিকে তাঁহারই গৃহমধ্যে তাঁহার পালঙ্কের উপরে হত্যা করিয়াছে, সেই দুষ্ট লোক যে তোমরা, আমি তোমাদের হইতে তাহার রক্তের প্রতিশোধ কি আরও লইব না? পৃথিবী হইতে কি তোমাদিগকে উচ্ছেদ করিব না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে যারা একজন নির্দোষ লোককে তাঁর নিজের বাড়ীতে তাঁর নিজের বিছানার উপর খুন করেছে, আমি সেই দুষ্ট লোকদের আরও কত বেশী করেই না শাস্তি দেব। সেইজন্য আমি তোমাদের হাত থেকে তাঁর রক্তের শোধ দাবি করব আর পৃথিবীর উপর থেকে তোমাদের মুছে ফেলব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে যারা একজন নির্দোষ লোককে তাঁর নিজের বাড়ীতে তাঁর নিজের বিছানার উপর খুন করেছে, আমি সেই দুষ্ট লোকদের আরও কত বেশী করেই না শাস্তি দেব। সেইজন্য আমি তোমাদের হাত থেকে তাঁর রক্তের শোধ দাবি করব আর দুনিয়ার উপর থেকে তোমাদের মুছে ফেলব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাকে মৃত্যু দণ্ড দিয়েছিলাম। তাহলে একজন নির্দোষ ব্যক্তিকে নিজের বাড়িতে ঘুমন্ত অবস্থায় যে দুরাচারীরা হত্যা করে, তাদের এর চেয়েও আরও কঠোর ব্যবস্থার প্রয়োজন, নয় কি? তোমরা দুরাচারীরা সেই কাজ করেছ। আমি তার প্রতিশোধ নেব এবং পৃথিবীর বুক থেকে তোমাদের মুছে ফেলব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই মত আমি তোমাদের হত্যা করে এই দেশ থেকে সরিয়ে দেব| কেন? কারণ একজন সৎ‌ লোককে তার বাড়ীতে, তার বিছানায় ঘুমন্ত অবস্থায়, তোমরা মন্দ লোকরা হত্যা করেছ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন যারা ধার্মিক ব্যক্তিকে তাঁরই ঘরের মধ্যে তাঁর খাটিয়ার উপরে হত্যা করেছে, সেই দুষ্ট লোক যে তোমরা, আমি তোমাদের থেকে তার রক্তের প্রতিশোধ কি আরও নেব না? পৃথিবী থেকে কি তোমাদের উচ্ছেদ করব না?”