2 Samuel 4:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ তাঁর যুবকদের হুকুম করলে তারা তাদের হত্যা করলো এবং তাদের হাত ও পা কেটে ফেলে হেবরনস্থ পুষ্করিণীর পাড়ে টাঙ্গিয়ে দিল; কিন্তু ঈশ্‌বোশতের মাথা নিয়ে হেবরনে অব্‌নেরের কবরে দাফন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব দাউদ তাঁর লোকজনকে আদেশ দিলেন, ও তারা তাদের হত্যা করল। তারা তাদের হাত পা কেটে দেহগুলি হিব্রোণের ডোবার পাশে ঝুলিয়ে রেখেছিল। কিন্তু তারা ঈশ্‌বোশতের মুণ্ডুটি নিয়ে গিয়ে সেটি হিব্রোণে অবনেরের কবরে কবর দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ আপন যুবকদিগকে আজ্ঞা করিলে তাহারা তাহাদিগকে বধ করিল, এবং তাহাদের হস্তপদ ছেদন করিয়া হিব্রোণস্থ পুষ্করিণীর পাড়ে টাঙ্গাইয়া দিল; কিন্তু ঈশ্‌বোশতের মস্তক লইয়া হিব্রোণে অব্‌নেরের কবরে পুঁতিয়া রাখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ আপন যুবকদিগকে আজ্ঞা করিলে তাহারা তাহাদিগকে বধ করিল, এবং তাহাদের হস্তপদ ছেদন করিয়া হিব্রোণস্থ পুষ্করিণীর পাড়ে টাঙ্গাইয়া দিল; কিন্তু ঈশ্‌বোশতের মস্তক লইয়া হিব্রোণে অব্‌নেরের কবরে কবরস্থ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বলে দায়ূদ তাঁর লোকদের আদেশ দিলে পর তারা গিয়ে তাদের মেরে ফেলল। তারা তাদের হাত ও পা কেটে ফেলে দেহগুলো হিব্রোণের পুকুরের ধারে টাংগিয়ে দিল। কিন্তু তারা ঈশ্‌বোশতের মাথাটা নিয়ে হিব্রোণে অব্‌নেরের কবরের মধ্যে কবর দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বলে দাউদ তাঁর লোকদের হুকুম দিলে পর তারা গিয়ে তাদের হত্যা করল। তারা তাদের হাত ও পা কেটে ফেলে লাশগুলো হেবরনের পুকুরের ধারে টাংগিয়ে দিল। কিন্তু তারা ঈশ্‌বোশতের মাথাটা নিয়ে হেবরনে অবনেরের কবরের মধ্যে দাফন করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের আদেশে তাঁর সৈন্যেরা রেখব ও বানাহ্‌কে হত্যা করে তাদের হাত-পা কেটে হিব্রোণের এক পুকুরের কাছে ঝুলিয়ে দিল এবং হিব্রোণে অবনেরের সমাধিতে ইসবোশেথের মাথাটার কবর দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন দায়ুদ রেখব ও বানাকে হত্যা করার জন্য তরুণ সেনাদের আদেশ দিলেন| সেনারা রেখব ও বানার হাত পা কেটে নিল এবং হিব্রোণের একটি পুকুরের পাড়ে তাদের দেহ ঝুলিয়ে দিল| তারপর তারা ঈশ্বোশতের মাথাটি নিয়ে হিব্রোণে ঠিক সেখানেই কবর দিল যেখানে অব্নেরকে কবর দেওয়া হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ নিজের যুবকদেরকে আদেশ করলে তারা তাদেরকে হত্যা করল এবং তাদের হাত পা কেটে হিব্রোণের পুকুরের পাড়ে টাঙ্গিয়ে দিল৷ কিন্তু ঈশবোশতের মাথা নিয়ে হিব্রোণে অবনেরের কবরে পুঁতে রাখল৷