2 Samuel 4:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তালুতের পুত্রের দু’জন দলপতি ছিল, এক জনের নাম বানা আর এক জনের নাম রেখব; তারা বিন্‌ইয়ামীন-বংশজাত বেরোতীয় রিম্মোণের পুত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌলের ছেলের কাছে দুজন লোক ছিল, যারা ছিল আক্রমণকারী দলের সর্দার। একজনের নাম ছিল বানা, অন্যজনের নাম রেখব; তারা ছিল বিন্যামীন বংশীয় বেরোতীয় রিম্মোণের ছেলে—বেরোৎ বিন্যামীনের অংশবিশেষ বলে বিবেচিত হত,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শৌলের পুত্রের দুই জন দলপতি ছিল, এক জনের নাম বানা, আর এক জনের নাম রেখব; তাহারা বিন্যামীন বংশজাত বেরোতীয় রিম্মোণের পুত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শৌলের পুত্রের দুই জন দলপতি ছিল, একজনের নাম বানা, আর একজনের নাম রেখব; তাহারা বিন্যামীন বংশজাত বেরোতীয় রিম্মোণের পুত্র। বস্তুতঃ বেরোৎ ও বিন্যামীনের অধিকারের মধ্যে গণিত,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌলের ছেলের পক্ষে ছিল হানাদার বাহিনীর দুইজন সরদার। তাদের একজনের নাম ছিল বানা আর অন্যজনের নাম রেখব। তারা ছিল বিন্যামীন-গোষ্ঠীর বেরোতীয় রিম্মোণের ছেলে। বেরোত্‌কে বিন্যামীন এলাকার অংশ বলে ধরা হত,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুতের ছেলের পক্ষে ছিল হানাদার বাহিনীর দুইজন সরদার। তাদের একজনের নাম ছিল বানা আর অন্যজনের নাম রেখব। তারা ছিল বিন্যামীন-গোষ্ঠীর বেরোতীয় রিম্মোণের ছেলে। বেরোতকে বিন্‌ইয়ামীন এলাকার অংশ বলে ধরা হত,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বানাহ্ ও রেকভ নামে ইসবোশেথের দুজন দলপতি ছিলেন। এঁদের বাবা রিম্মোন বিরোথের বিন্যামীন গোষ্ঠীর লোক ছিলেন। (বিরোথও বিন্যামীন গোষ্ঠীর এলাকার অন্তর্ভুক্ত ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুজন লোক শৌলের পুত্র ঈশ্বোশতের সঙ্গে দেখা করতে গেল| ঐ দুজন লোক সৈন্যবাহিনীর প্রধান ছিল| তারা ছিল বেরোতীয় রিম্মোণের পুত্র রেখব এবং বানা| (এরা ছিল বিন্যামীনীয় যেহেতু বেরোত শহর বিন্যামীন পরিবারগোষ্ঠীর ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌলের ছেলের দুজন দলপতি ছিল, এক জনের নাম বানা, আরেকজনের নাম রেখব, তারা বিন্যামীন বংশের বেরোতীয় রিম্মোণের ছেলে৷