2 Samuel 4:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একদিন বেরোতীয় রিম্মোণের পুত্র রেখব ও বানা গিয়ে দিনের উত্তাপ থাকতে থাকতেই ঈশ্‌বোশতের বাড়িতে উপস্থিত হল; তখন তিনি মধ্যাহ্নকালে বিশ্রাম করছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে বেরোতীয় রিম্মোণের দুই ছেলে রেখব ও বানা ঈশ্‌বোশতের বাড়ির উদ্দেশে রওয়ানা হল, ও ভর-দুপুরে তিনি যখন দুপুরের বিশ্রাম নিচ্ছিলেন, তখন তারা সেখানে গিয়ে উপস্থিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
একদা বেরোতীয় রিম্মোণের পুত্র রেখব ও বানা গিয়া দিবসের উত্তাপকালে ঈশ্‌বোশতের বাটীতে উপস্থিত হইল; তখন তিনি মধ্যাহ্নকালে বিশ্রাম করিতেছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
একদা বেরোতীয় রিম্মোণের পুত্র রেখব ও বানা গিয়া দিবসের উত্তাপকালে ঈশ্‌বোশতের বাটীতে উপস্থিত হইল; তখন তিনি মধ্যাহ্নকালে বিশ্রাম করিতেছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেরোতীয় রিম্মোণের ছেলে রেখব আর বানা একদিন দুপুর বেলা ঈশ্‌বোশতের বিশ্রামের সময় তাঁর বাড়ীতে গিয়ে উপস্থিত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বেরোতীয় রিম্মোণের ছেলে রেখব আর বানা একদিন দুপুর বেলায় ঈশ্‌বোশতের বিশ্রামের সময় তাঁর বাড়ীতে গিয়ে উপস্থিত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদিকে বিরোথী রিম্মোনের দুই পুত্র বানাহ্ ও রেখব ইসবাশেথের বাড়ির দিকে রওনা হলেন। তাঁরা গিয়ে পৌঁছালেন ভর দুপুরে। ইসবোশেথ তখন শোবার ঘরে। শয়নকক্ষে দিবানিদ্রায় মগ্ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রিম্মোণের পুত্ররা রেখব ও বানা বিরোত থেকে দুপুর বেলায় ঈশ্ বোশতের বাড়ী গিয়েছিল| প্রচণ্ড গরম ছিল বলে ঈশ্ বোশত্‌ বিশ্রাম করছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একদিন বেরোতীয় রিম্মোণের ছেলে রেখব ও বানা গিয়ে দিনের র রোদের দিন ঈশবোশতের বাড়িতে উপস্থিত হল, তখন তিনি দুপুরবেলা বিশ্রাম নিচ্ছিলেন৷