2 Samuel 4:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ওরা প্রবেশ করে গম নেবার ছলে বাড়ির মধ্যস্থান পর্যন্ত গিয়ে সেখানে তাঁর উদরে আঘাত করলো; পরে রেখব ও তার ভাই বানা পালিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা কিছুটা গম নেওয়ার অছিলায় বাড়ির ভিতরদিকে চলে গেল, ও সেখানে গিয়ে তারা তাঁর পেটে ছোরা বিঁধিয়ে দিয়েছিল। পরে রেখব ও তার ভাই বানা পালিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর উহারা প্রবেশ করিয়া গোম লইবার ছলে বাটীর মধ্যস্থান পর্য্যন্ত গিয়া তথায় তাঁহার উদরে আঘাত করিল; পরে রেখব ও তাহার ভ্রাতা বানা পলায়ন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর উহারা প্রবেশ করিয়া গম লইবার ছলে বাটীর মধ্যস্থান পর্যন্ত গিয়া তথায় তাঁহার উদরে আঘাত করিল; পরে রেখব ও তাহার ভ্রাতা বানা পলায়ন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গম নেবার ভান করে তারা বাড়ীর ভিতরে ঢুকল। তখন ঈশ্বোশৎ তাঁর শোবার ঘরে খাটের উপর শুয়ে বিশ্রাম করছিলেন। রেখব ও বানা তাঁর ঘরে ঢুকে তাঁর পেটে আঘাত করে তাঁকে মেরে ফেলল, তারপর তাঁর মাথাটা কেটে নিয়ে পালিয়ে গেল। তারা সারা রাত অরাবার পথ ধরে হিব্রোণে দায়ূদের কাছে সেটা নিয়ে গেল। তারা তাঁকে বলল, “আপনার শত্রু শৌল, যে আপনার প্রাণ নেবার চেষ্টা করেছিল, এই যে তাঁর ছেলে ঈশ্বোশতের মাথা। আজ সদাপ্রভু আমাদের প্রভু মহারাজের পক্ষে শৌল ও তাঁর ছেলের উপর প্রতিশোধ নিলেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গম নেবার ভান করে তারা বাড়ীর ভিতরে ঢুকল। তখন ঈশ্বোশৎ তাঁর শোবার ঘরে খাটের উপর শুয়ে বিশ্রাম করছিলেন। রেখব ও বানা তাঁর ঘরে ঢুকে তাঁর পেটে আঘাত করে তাঁকে হত্যা করল, তারপর তাঁর মাথাটা কেটে নিয়ে পালিয়ে গেল। তারা সারা রাত আরবার পথ ধরে হেবরনে দাউদের কাছে সেটা নিয়ে গেল। তারা তাঁকে বলল, “আপনার শত্রু তালুত, যে আপনার প্রাণ নেবার চেষ্টা করেছিল, এই যে তাঁর ছেলে ঈশ্বোশতের মাথা। আজ মাবুদ আমাদের প্রভু মহারাজের পক্ষে তালুত ও তাঁর ছেলের উপর প্রতিশোধ নিলেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দ্বাররক্ষী রমণী তখন গম ঝাড়তে ঝাড়তে আলস্যে সেখানেই ঘুমিয়ে পড়লেন। সেই ফাঁকে বানাহ্ আর রেখব ঢুকে পড়লেন বাড়ির মধ্যে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রেখব ও বানা এমন ভাবে বাড়ীতে এল যেন তারা কিছু গম নিতে এসেছে| ঈশ্বোশত্ শোয়ার ঘরে তাঁর বিছানায় শুয়েছিলেন| রেখব ও বানা ছুরি বিদ্ধ করে তাঁকে হত্যা করল| তারা তাঁর মাথা কেটে সঙ্গে নিয়ে নিল| এরপর সারারাত তারা যর্দন উপত্যকার মধ্য দিয়ে হাঁটল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা প্রবেশ করে গম নেবার ছলনা য় বাড়ির মাঝখান পর্যন্ত গিয়ে সেখানে তাঁর পেটে আঘাত করল; পরে রেখব ও তার ভাই বানা পালিয়ে গেল৷