2 Samuel 4:7 — Compare Translations
6 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি যে সময়ে শয়নাগারে তাঁর পালঙ্কে শুয়ে ছিলেন, সেই সময়ে তারা ভিতরে গিয়ে আঘাত করে তাঁকে হত্যা করলো; পরে তাঁর মাথা কেটে মুণ্ডটি নিয়ে সারা রাত অরাবা উপত্যকার পথ ধরে চললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বোশত যখন তাঁর শোবার ঘরে বিছানার উপর শুয়েছিলেন, তখনই তারা সেই বাড়িতে ঢুকেছিল। তাঁকে ছোরা মেরে খুন করার পর তারা তাঁর মুণ্ডুটি কেটে নিয়েছিল। সেটি সঙ্গে নিয়ে তারা সারারাত অরাবার পথ ধরে হেঁটে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি যে সময়ে শয়নাগারে আপন খট্টাতে শুইয়াছিলেন, সেই সময়ে তাহারা ভিতরে গিয়া আঘাতপূর্ব্বক তাঁহাকে বধ করিল; পরে তাঁহার মস্তক ছেদন করিয়া মুণ্ডটী লইয়া অরাবা তলভূমির পথ ধরিয়া সমস্ত রাত্রি গমন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি যে সময়ে শয়নাগারে আপন পালঙ্কে শুইয়াছিলেন, সেই সময়ে তাহারা ভিতরে গিয়া আঘাতপূর্বক তাঁহাকে বধ করিল; পরে তাঁহার মস্তক ছেদন করিয়া মুণ্ডুুটি লইয়া অরাবা তলভূমির পথ ধরিয়া সমস্ত রাত্রি গমন করিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সোজা চলে গেলেন ঘুমন্ত ইসবোশেথের শোবার ঘরে। তাঁকে হত্যা করে তাঁর মাথাটা কেটে নিয়ে বেরিয়ে পড়লেন এবং জর্ডনের উপত্যকা দিয়ে সারারাত হাঁটতে লাগলেন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি যে দিনের শোয়ারঘরে নিজের খাটিয়াতে শুয়েছিলেন, সেই দিন তারা ভিতরে গিয়ে আঘাত করে তাঁকে হত্যা করল; পরে তাঁর মাথা কেটে মাথাটি নিয়ে অরাবা উপত্যকার পথ ধরে সমস্ত রাত হাঁটল৷