2 Samuel 4:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু দাউদ বেরোতীয় রিম্মোণের পুত্র রেখব ও তার ভাই বানাকে এই জবাব দিলেন, যিনি সমস্ত সঙ্কট থেকে আমার প্রাণ মুক্ত করেছেন, সেই জীবন্ত মাবুদের কসম,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বেরোতীয় রিম্মোণের দুই ছেলে রেখব ও তার ভাই বানাকে দাউদ উত্তর দিলেন, “যিনি আমাকে সব বিপদ-আপদ থেকে রক্ষা করেছেন, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্যি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু দায়ূদ বেরোতীয় রিম্মোণের পুত্র রেখব ও তাহার ভ্রাতা বানাকে এই উত্তর করিলেন, যিনি সর্ব্বসঙ্কট হইতে আমার প্রাণ মুক্ত করিয়াছেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু দায়ূদ বেরোতীয় রিম্মোণের পুত্র রেখব ও তাহার ভ্রাতা বানাকে এই উত্তর করিলেন, যিনি সর্বসঙ্কট হইতে আমার প্রাণ মুক্ত করিয়াছেন, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে দায়ূদ বেরোতীয় রিম্মোণের ছেলে রেখব ও তার ভাই বানাকে বললেন, “যিনি সমস্ত বিপদ থেকে আমাকে উদ্ধার করেছেন সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য দিয়ে বলছি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে দাউদ বেরোতীয় রিম্মোণের ছেলে রেখব ও তার ভাই বানাকে বললেন, “যিনি সমস্ত বিপদ থেকে আমাকে উদ্ধার করেছেন সেই আল্লাহ্র কসম খেয়ে বলছি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ তাঁদের বললেন, জীবনের সমস্ত সঙ্কটে যিনি আমাকে রক্ষা করেছেন, সেই চির জাগ্রত পরমেশ্বরের শপথ নিয়ে বলছি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু দায়ুদ রেখব এবং তার ভাই বানাকে বললেন, “এ কথা জীবিত প্রভুর মতই সত্য যে তিনি সব সমস্যা থেকে আমাকে রক্ষা করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু দায়ূদ বেরোতীয় রিম্মণের ছেলে রেখব ও তার ভাই বানাকে এই উত্তর দিলেন, “যিনি সব বিপদ থেকে আমার প্রাণ মুক্ত করেছেন,