2 Samuel 5:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ উত্তরোত্তর মহান হয়ে উঠলেন, কারণ মাবুদ বাহিনীগণের আল্লাহ্‌ তাঁর সহবর্তী ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠেছিলেন, কারণ সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু তাঁর সঙ্গে ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ উত্তরোত্তর মহান্‌ হইয়া উঠিলেন, কারণ সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর, তাঁহার সহবর্ত্তী ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ উত্তরোত্তর মহান হইয়া উঠিলেন, কারণ সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর, তাঁহার সহবর্তী ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি দিনে দিনে আরও শক্তিশালী হয়ে উঠলেন, কারণ সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তাঁর সংগে ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি দিনে দিনে আরও শক্তিশালী হয়ে উঠলেন, কারণ আল্লাহ্‌ রাব্বুল আলামীন তাঁর সংগে ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দিনে দিনে তিনি পরাক্রান্ত হয়ে উঠতে লাগলেন কারণ সর্বাধিপতি প্রভু তাঁর সহায় ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ ক্রমশঃই শক্তিশালী হয়ে উঠলেন কারণ সর্বশক্তিমান প্রভু তার সঙ্গে ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ ক্রমশ মহান হয়ে উঠলেন, কারণ বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভূ, তাঁর সহবর্ত্তী ছিলেন৷