2 Samuel 5:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর টায়ারের বাদশাহ্‌ হীরম দাউদের কাছে দূতদের এবং এরস কাঠ, ছুতার মিস্ত্রি ও রাজমিস্ত্রিদের পাঠালেন; তারা দাউদের জন্য একটি বাড়ি নির্মাণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার সোরের রাজা হীরম দাউদের কাছে দেবদারু জাতীয় কাঠের গুঁড়ি, ছুতোর ও রাজমিস্ত্রি সমেত কয়েকজন দূত পাঠিয়ে দিলেন, এবং তারা দাউদের জন্য এক প্রাসাদ তৈরি করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সোরের রাজা হীরম দায়ূদের নিকটে দূতগণকে এবং এরস কাষ্ঠ, সূত্রধর ও ভাস্করদিগকে পাঠাইলেন; তাহারা দায়ূদের জন্য এক বাটী নির্ম্মাণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সোরের রাজা হীরম দায়ূদের নিকটে দূতগণকে এবং এরস কাষ্ঠ, সূত্রধর ও ভাস্করদিগকে পাঠাইলেন; তাহারা দায়ূদের জন্য এক বাটী নির্মাণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সোরের রাজা হীরম দায়ূদের কাছে কয়েকজন লোক পাঠালেন এবং তাদের সংগে এরস কাঠ, ছুতার মিস্ত্রি ও রাজমিস্ত্রি পাঠিয়ে দিলেন। তারা দায়ূদের জন্য একটা রাজবাড়ী তৈরী করে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
টায়ারের বাদশাহ্‌ হীরম দাউদের কাছে কয়েকজন লোক পাঠালেন এবং তাদের সংগে এরস কাঠ, ছুতার মিস্ত্রি ও রাজমিস্ত্রি পাঠিয়ে দিলেন। তারা দাউদের জন্য একটা রাজবাড়ী তৈরী করে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
টায়ারের রাজা হীরাম দাউদের কাছে শুভেচ্ছা সফরে একদল লোক পাঠালেন। তাদের সঙ্গে পাঠালেন সিডার কাঠ ও সেই সাথে পাঠালেন ছুতোর মিস্ত্রী আর রাজমিস্ত্রীদের। তারা এসে দাউদের জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সোরের রাজা হীরম দায়ুদের কাছে বার্তাবাহক পাঠালেন| হীরম এরস গাছসমূহ, ছুতোর মিস্ত্রীগণ এবং পাথর দিয়ে বাড়ী তৈরীর মিস্ত্রীও পাঠালেন| তারা দায়ুদের জন্য একটা বাড়ী তৈরী করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সোরের রাজা হীরম দায়ূদের কাছে দূতদেরকে এবং এরস কাঠ, ছুতোর ও রাজমিস্ত্রীদেরকে পাঠালেন; তারা দায়ূদের জন্য এক বাড়ি তৈরী করল৷