2 Samuel 5:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ বুঝলেন যে, মাবুদ ইসরাইলের বাদশাহ্‌র পদে তাঁকে সুস্থির করেছেন এবং তাঁর লোক ইসরাইলের জন্য তাঁর রাজ্যের উন্নতি করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন দাউদ বুঝতে পেরেছিলেন যে সদাপ্রভু ইস্রায়েলের উপর তাঁর রাজপদ স্থির করেছেন এবং তাঁর প্রজা ইস্রায়েলের জন্য তাঁর রাজ্যের উন্নতি করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ বুঝিলেন যে, সদাপ্রভু ইস্রায়েলের রাজপদে তাঁহাকে সুস্থির করিয়াছেন, এবং আপন প্রজা ইস্রায়েলের নিমিত্ত তাঁহার রাজ্যের উন্নতি করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ বুঝিলেন যে, সদাপ্রভু ইস্রায়েলের রাজপদে তাঁহাকে সুস্থির করিয়াছেন, এবং আপন প্রজা ইস্রায়েলের নিমিত্ত তাঁহার রাজ্যের উন্নতি করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তখন বুঝলেন যে, সদাপ্রভু ইস্রায়েলের উপরে তাঁর রাজপদ স্থির করেছেন এবং তাঁর লোকদের, অর্থাৎ ইস্রায়েলীয়দের জন্য তাঁর রাজ্যের উন্নতি করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তখন বুঝলেন যে, মাবুদ ইসরাইলের উপরে তাঁর রাজপদ স্থির করেছেন এবং তাঁর লোকদের, অর্থাৎ বনি-ইসরাইলদের জন্য তাঁর রাজ্যের উন্নতি করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ বুঝলেন, প্রভু পরমেশ্বর তাঁকে ইসরায়েলের রাজা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন এবং তাঁর প্রজা ইসরায়েলের জন্য তাঁর রাজ্যের শ্রীবৃদ্ধি করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন দায়ুদ বুঝতে পারলেন, যে প্রভু সত্যিসত্যিই তাঁকে ইস্রায়েলের রাজা করেছেন এবং তাঁর রাজ্যকে (দায়ুদের রাজ্যকে), তাঁর লোকদের, ইস্রায়েলীয়দের জন্য উন্নীত করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ বুঝলেন যে, সদাপ্রভু ইস্রায়েলের রাজপদে তাঁকে প্রতিষ্ঠা করেছেন এবং নিজের প্রজা ইস্রায়েলের জন্য তাঁর রাজ্যের উন্নতি করেছেন৷