2 Samuel 5:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ হেবরন থেকে আসার পর জেরুশালেমে আরও উপপত্নী ও স্ত্রী গ্রহণ করলেন, তাতে দাউদের আরও পুত্র কন্যা জন্মগ্রহণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হিব্রোণ ছেড়ে আসার পর দাউদ জেরুশালেমে আরও কয়েকজনকে স্ত্রী ও উপপত্নীরূপে গ্রহণ করলেন, এবং তাঁর আরও কয়েকটি ছেলেমেয়ের জন্ম হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ হিব্রোণ হইতে আসিলে পর যিরূশালেমে আরও উপপত্নী ও ভার্য্যা গ্রহণ করিলেন, তাহাতে দায়ূদের আরও পুত্র কন্যা জন্মিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ হিব্রোণ হইতে আসিলে পর যিরূশালেমে আরও উপপত্নী ও ভার্যা গ্রহণ করিলেন, তাহাতে দায়ূদের আরও পুত্র কন্যা জন্মিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ হিব্রোণ ছেড়ে যিরূশালেমে গিয়ে আরও স্ত্রী ও উপস্ত্রী গ্রহণ করলেন এবং তাঁর আরও ছেলেমেয়ের জন্ম হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ হেবরন ছেড়ে জেরুজালেমে গিয়ে আরও স্ত্রী ও উপস্ত্রী গ্রহণ করলেন এবং তাঁর আরও ছেলেমেয়ের জন্ম হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হিব্রোণ থেকে জেরুশালেমে আসার পর দাউদ আরও অনেক পত্নী ও উপপত্নী গ্রহণ করেছিলেন এবং আরও অনেক পুত্র-কন্যা লাভ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ হিব্রোণ থেকে জেরুশালেমে এলেন| জেরুশালেমে এসে দায়ুদ আরও স্ত্রী এবং দাসী পেলেন| জেরুশালেমে দায়ুদের আরও সন্তানাদি হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দায়ূদ হিব্রোণ থেকে আসার পর যিরূশালেমে আরও উপপত্নী ও স্ত্রী গ্রহণ করলেন, তাতে দায়ূদের আরও ছেলে মেয়ে হল৷