2 Samuel 5:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফিলিস্তিনীরা যখন শুনতে পেল যে, দাউদ ইসরাইলে বাদশাহ্র পদে অভিষিক্ত হয়েছেন, তখন ফিলিস্তিনী সমস্ত লোক দাউদের খোঁজে উঠে এল; দাউদ তা শুনে দুর্গে নেমে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফিলিস্তিনীরা যখন শুনতে পেয়েছিল দাউদ ইস্রায়েলের উপর রাজারূপে অভিষিক্ত হয়েছেন, তখন সর্বশক্তি প্রয়োগ করে তারা তাঁকে খুঁজতে শুরু করল, কিন্তু দাউদ সেকথা শুনে দুর্গে নেমে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পলেষ্টীয়েরা যখন শুনিল যে, দায়ূদ ইস্রায়েলের উপরে রাজপদে অভিষিক্ত হইয়াছেন, তখন পলেষ্টীয় সমস্ত লোক দায়ূদের অন্বেষণে উঠিয়া আসিল; দায়ূদ তাহা শুনিয়া দুর্গে নামিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পলেষ্টীয়েরা যখন শুনিল যে, দায়ূদ ইস্রায়েলের উপরে রাজপদে অভিষিক্ত হইয়াছেন, তখন পলেষ্টীয় সমস্ত লোক দায়ূদের অন্বেষণে উঠিয়া আসিল; দায়ূদ তাহা শুনিয়া দুর্গে নামিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পলেষ্টীয়েরা যখন শুনতে পেল যে, ইস্রায়েলের উপরে দায়ূদকে রাজপদে অভিষেক করা হয়েছে তখন তারা সমস্ত সৈন্য নিয়ে তাঁকে আক্রমণ করবার জন্য খুঁজতে লাগল। দায়ূদ সেই কথা শুনে দুর্গ নামে পাহাড়টায় গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফিলিস্তিনীরা যখন শুনতে পেল যে, ইসরাইলের উপরে দাউদকে রাজপদে অভিষেক করা হয়েছে তখন তারা সমস্ত সৈন্য নিয়ে তাঁকে হামলা করবার জন্য খুঁজতে লাগল। দাউদ সেই কথা শুনে কেল্লা নামে পাহাড়টায় গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলিস্তিনীরা যখন শুনল, দাউদ ইসরায়েলের রাজপদে অভিষিক্ত হয়েছেন তখন তারা সসৈন্যে বেরিয়ে পড়ল দাউদের খোঁজে। একথা শুনে দাউদ একটি সুরক্ষিত স্থানে নেমে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়রা শুনল যে ইস্রায়েলীয়রা দায়ুদকে তাদের রাজারূপে অভিষিক্ত করেছে| সেইজন্য পলেষ্টীয়রা দায়ুদকে হত্যা করবার জন্য খুঁজে বেড়াতে লাগল| দায়ুদ তা জানতে পেরে জেরুশালেমের দুর্গের মধ্যে চলে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পলেষ্টীয়রা যখন শুনল যে, দায়ূদ ইস্রায়েলের উপরে রাজপদে অভিষিক্ত হয়েছেন, তখন পলেষ্টীয় সব লোক দায়ূদের খোঁজে উঠে এল; দায়ূদ তা শুনে দুর্গে নেমে গেলেন৷