2 Samuel 5:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ মাবুদের কাছে জিজ্ঞাসা করলেন, আমি কি ফিলিস্তিনীদের বিরুদ্ধে উঠে গেলে তুমি কি আমার হাতে তাদের তুলে দেবে? মাবুদ দাউদকে বললেন, যাও, আমি অবশ্য তোমার হাতে ফিলিস্তিনীদের তুলে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ তখন সদাপ্রভুর কাছে জানতে চেয়েছিলেন, “আমি কি গিয়ে ফিলিস্তিনীদের আক্রমণ করব? তুমি কি আমার হাতে তাদের সঁপে দেবে?” সদাপ্রভু তাঁকে উত্তর দিলেন, “যাও, কারণ আমি অবশ্যই তোমার হাতে ফিলিস্তিনীদের সঁপে দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলেন, আমি কি পলেষ্টীয়দের বিরুদ্ধে উঠিয়া যাইব? তুমি কি আমার হস্তে তাহাদিগকে সমর্পণ করিবে? সদাপ্রভু দায়ূদকে কহিলেন, যাও, আমি অবশ্য তোমার হস্তে পলেষ্টীয়দিগকে সমর্পণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলেন, আমি কি পলেষ্টীয়দের বিরুদ্ধে উঠিয়া যাইব? তুমি কি আমার হস্তে তাহাদিগকে সমর্পণ করিবে? সদাপ্রভু দায়ূদকে কহিলেন, যাও, আমি অবশ্য তোমার হস্তে পলেষ্টীয়দিগকে সমর্পণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তখন সদাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, “আমি কি পলেষ্টীয়দের আক্রমণ করব? তুমি কি তাদের আমার হাতে তুলে দেবে?” উত্তরে সদাপ্রভু বললেন, “হ্যাঁ, যাও। আমি নিশ্চয়ই তোমার হাতে পলেষ্টীয়দের তুলে দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তখন মাবুদকে জিজ্ঞাসা করলেন, “আমি কি ফিলিস্তিনীদের হামলা করব? তুমি কি তাদের আমার হাতে তুলে দেবে?” জবাবে মাবুদ বললেন, “জ্বী, যাও। আমি নিশ্চয়ই তোমার হাতে ফিলিস্তিনীদের তুলে দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ প্রভু পরমেশ্বরের কাছে জানতে চাইলেন, আমি কি ফিলিস্তিয়া আক্রমণ করব? তুমি কি আমাকে জয়ী করবে? প্রভু পরমেশ্বর জানালেন, হ্যাঁ, আক্রমণ কর। আমি তোমাকে বিজয়ী করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ প্রভুকে জিজ্ঞাসা করলেন, “আমি কি পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব? পলেষ্টীয়দের হারাতে আপনি কি আমায় সাহায্য করবেন?” প্রভু দায়ুদকে উত্তর দিলেন, “হ্যাঁ, পলেষ্টীয়দের হারাতে আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন, “আমি কি পলেষ্টীয়দের বিরুদ্ধে উঠে যাব? তুমি আমার হাতে তাদেরকে সমর্পণ করবে?” সদাপ্রভু দায়ূদকে বললেন, “যাও, আমি অবশ্যই তোমার হাতে পলেষ্টীয়দেরকে সমর্পণ করব৷”