2 Samuel 5:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আগে যখন তালুত আমাদের বাদশাহ্‌ ছিলেন, তখনও আপনিই ইসরাইলকে বাইরে নিয়ে যেতেন ও ভিতরে আনতেন; আর মাবুদ আপনাকে বলেছিলেন, তুমিই আমার লোক ইসরাইলকে চালাবে ও ইসরাইলের নায়ক হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতীতে, শৌল যখন আমাদের উপর রাজা ছিলেন, আপনিই তো ইস্রায়েলের সামরিক অভিযানে তাদের নেতৃত্ব দিতেন। সদাপ্রভু আপনাকে বললেন, ‘তুমি আমার প্রজা ইস্রায়েলের পালক হবে, ও তুমিই তাদের শাসক হবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পূর্ব্বে যখন শৌল আমাদের রাজা ছিলেন, তখনও আপনিই ইস্রায়েলকে বাহিরে লইয়া যাইতেন ও ভিতরে আনিতেন। আর সদাপ্রভু আপনাকে বলিয়াছিলেন, তুমিই আমার প্রজা ইস্রায়েলকে চরাইবে ও ইস্রায়েলের নায়ক হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পূর্বে যখন শৌল আমাদের রাজা ছিলেন, তখনও আপনিই ইস্রায়েলকে বাহিরে লইয়া যাইতেন ও ভিতরে আনিতেন; আর সদাপ্রভু আপনাকে বলিয়াছিলেন, তুমিই আমার প্রজা ইস্রায়েলকে চরাইবে ও ইস্রায়েলের নায়ক হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর আগে যখন শৌল আমাদের রাজা ছিলেন তখন যুদ্ধের সময় আপনিই ইস্রায়েলীয়দের সৈন্য পরিচালনা করতেন; আর সদাপ্রভু আপনাকে বলেছেন যেন আপনিই তাঁর লোকদের, অর্থাৎ ইস্রায়েলীয়দের দেখাশোনা করেন ও তাদের নেতা হন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর আগে যখন তালুত আমাদের বাদশাহ্‌ ছিলেন তখন যুদ্ধের সময় আপনিই বনি-ইসরাইলদের সৈন্য পরিচালনা করতেন; আর মাবুদ আপনাকে বলেছেন যেন আপনিই তাঁর বান্দাদের, অর্থাৎ বনি-ইসরাইলদের দেখাশোনা করেন ও তাদের নেতা হন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতীতে শৌল যখন আমাদের রাজা ছিলেন, তখন আপনিই ইসরায়েল জাতিকে যুদ্ধে পরিচালনা করেছেন এবং পরমেশ্বর আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, আপনি তাঁর প্রজাদের পরিচালনা করবেন ও তাদের রাজা হবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমন কি শৌল যখন আমাদের রাজা ছিলেন, তখনও যুদ্ধে আপনি আমাদের নেতৃত্ব দিয়েছেন এবং আপনিই ইস্রায়েলকে যুদ্ধ থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন| এমনকি প্রভু স্বয়ং আপনাকে বলেছেন ‘তুমিই আমার প্রজা সকলের মেষপালক হবে| তুমিই ইস্রায়েলের শাসনকর্তা হবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আগে যখন শৌল আমাদের রাজা ছিলেন, তখন আপনিই ইস্রায়েলকে বাইরে ও ভিতরে নিয়ে যেতেন৷ আর সদাপ্রভু আপনাকে বলেছিলেন, ‘তুমিই আমার প্রজা ইস্রায়েলকে চরাবে ও ইস্রায়েলের নায়ক হবে৷’”