2 Samuel 5:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ বাল্-পরাসীমে আসলেন, আর দাউদ তাদের আক্রমণ করলেন, আর বললেন, মাবুদ আমার সম্মুখে আমার দুশমনদের বাঁধ ভাঙ্গার মত ভেঙ্গে ফেললেন, এজন্য সেই স্থানের নাম বাল্-পরাসীম [ভগ্নস্থান] রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন দাউদ বায়াল-পরাসীমে গেলেন, ও সেখানে তিনি তাদের পরাজিত করলেন। তিনি বললেন, “বাঁধ ফেটে জল যেভাবে বেগে বেরিয়ে যায়, সদাপ্রভুও আমার সামনে আমার শত্রুদের বিরুদ্ধে সেভাবে ফাটিয়েছেন।” তাই সেই স্থানটির নাম হল বায়াল-পরাসীম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ বাল্-পরাসীমে আসিলেন, ও দায়ূদ তাহাদিগকে আঘাত করিলেন, আর কহিলেন, সদাপ্রভু আমার সম্মুখে আমার শত্রুগণকে সেতুভঙ্গের ন্যায় ভগ্ন করিলেন, এই জন্য সেই স্থানের নাম বাল্-পরাসীম [ভঙ্গ-স্থান] রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ বাল্-পরাসীমে আসিলেন ও দায়ূদ তাহাদিগকে আঘাত করিলেন, আর কহিলেন, সদাপ্রভু আমার সম্মুখে আমার শত্রুগণকে সেতুভঙ্গের ন্যায় ভগ্ন করিলেন, এই জন্য সেই স্থানের নাম বাল্-পরাসীম [ভঙ্গ-স্থান] রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তখন বাল্-পরাসীমে গেলেন এবং সেখানে তাদের হারিয়ে দিলেন। তিনি বললেন, “সদাপ্রভু আমার সামনে জলের বাঁধ ভাংগার মত করে আমার শত্রুদের ভেংগে ফেললেন।” এইজন্য সেই জায়গার নাম হল বাল্-পরাসীম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তখন বাল-পরাসীমে গেলেন এবং সেখানে তাদের হারিয়ে দিলেন। তিনি বললেন, “মাবুদ আমার সামনে পানির বাঁধ ভাংগার মত করে আমার শত্রুদের ভেংগে ফেললেন।” এইজন্য সেই জায়গার নাম হল বাল-পরাসীম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ বেলপেরাসীমে গিয়ে ফিলিস্তিনীদের যুদ্ধে পরাজিত করলেন। তিনি বললেন, প্রভু পরমেশ্বর বাঁধভাঙ্গা বন্যার মত সবলে আমার শত্রুদের ভাসিয়ে নিয়ে গেলেন। তাই এই স্থানটির নাম রাখা হল বেল-পেরাসীম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন দায়ুদ বাল পরাসীমে গিয়ে সেই জায়গায় পলেষ্টীয়দের পরাজিত করলেন| দায়ুদ বললেন, “প্রভু আমার শত্রুদের ঠিক তেমন ভাবেই ভেদ করলেন যেমন ভাবে বন্যার জল একটি বাঁধের মধ্যে দিয়ে সবলে পথ করে বেরিয়ে যায়|” এই কারণে দায়ুদ এই জায়গার নাম “বাল পরাসীম” রাখলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ বাল-পরাসীমে আসলেন ও দায়ূদ তাদেরকে আঘাত করলেন, আর বললেন, “সদাপ্রভু আমার সামনে আমার শত্রুদেরকে সেতু ভাঙার মত করে ভেঙে ফেললেন,” এই জন্য সেই জায়গার নাম বাল-পরাসীম [ভয়ঙ্করী বন্যা কবলিত স্থান] রাখলেন৷