2 Samuel 5:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্থানে তারা তাদের সমস্ত মূর্তি ফেলে গিয়েছিল, আর দাউদ ও তাঁর লোকেরা সেগুলো তুলে নিয়ে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফিলিস্তিনীরা সেখানেই তাদের দেবদেবীর মূর্তিগুলি ফেলে রেখে গেল এবং দাউদ ও তাঁর লোকজন সেগুলি উঠিয়ে নিয়ে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই স্থানে তাহারা আপনাদের প্রতিমা সকল ফেলিয়া গিয়াছিল, আর দায়ূদ ও তাঁহার লোকেরা সেগুলি তুলিয়া লইয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্থানে তাহারা আপনাদের প্রতিমা সকল ফেলিয়া গিয়াছিল, আর দায়ূদ ও তাঁহার লোকেরা সেইগুলি তুলিয়া লইয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পলেষ্টীয়েরা তাদের দেবমূর্তিগুলো সেখানে ফেলে গিয়েছিল, আর দায়ূদ ও তাঁর লোকেরা সেগুলো নিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফিলিস্তিনীরা তাদের দেবমূর্তিগুলো সেখানে ফেলে গিয়েছিল, আর দাউদ ও তাঁর লোকেরা সেগুলো নিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলিস্তিনীরা পালাবার সময় তাদের ঠাকুর প্রতিমা সব ফেলে গেল এবং দাউদও তাঁর সৈন্য-সামন্তেরা সেইসব ঠাকুর প্রতিমা কুড়িয়ে নিয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়রা বাল্-পরাসীমে তাদের দেবতাদের মূর্ত্তি ফেলে গিয়েছিল| দায়ুদ এবং তাঁর লোকরা সেইসব মূর্ত্তি নিয়ে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই জায়গায় তারা নিজেদের প্রতিমাগুলো ফেলে গিয়েছিল, আর দায়ূদ ও তাঁর লোকেরা সেগুলো তুলে নিয়ে গেলেন৷