2 Samuel 5:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে দাউদ মাবুদের কাছে জিজ্ঞাসা করলেন, আর তিনি বললেন, তুমি যেও না, কিন্তু ওদের পিছনে ঘুরে এসে বাকা গাছগুলোর সম্মুখে ওদের আক্রমণ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই দাউদ সদাপ্রভুর কাছে জানতে চেয়েছিলেন ও তিনি উত্তর দিলেন, “সরাসরি তোমরা তাদের দিকে যেয়ো না, কিন্তু তাদের পিছন দিকে গিয়ে তাদের ঘিরে ধরো ও চিনার গাছগুলির সামনে গিয়ে তাদের আক্রমণ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলেন, আর তিনি কহিলেন, তুমি যাইও না, কিন্তু উহাদের পশ্চাতে ঘুরিয়া আসিয়া বাকা বৃক্ষরাজির সম্মুখে উহাদিগকে আক্রমণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলেন, আর তিনি কহিলেন, তুমি যাইও না, কিন্তু উহাদের পশ্চাতে ঘুরিয়া আসিয়া বাকা বৃক্ষরাজির সম্মুখে উহাদের আক্রমণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দায়ূদ সদাপ্রভুকে জিজ্ঞাসা করলে পর তিনি বললেন, “সোজাসুজি তাদের দিকে যেয়ো না; তাদের পিছন দিকটা ঘিরে ফেলে বাকা গাছগুলোর সামনের দিক দিয়ে তাদের আক্রমণ কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দাউদ মাবুদকে জিজ্ঞাসা করলে পর তিনি বললেন, “সোজাসুজি তাদের দিকে যেয়ো না; তাদের পিছন দিকটা ঘিরে ফেলে বাকা গাছগুলোর সামনের দিক দিয়ে তাদের হামলা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আবার দাউদ প্রভু পরমেশ্বরের নির্দেশ চাইলেন। প্রভু জানালেন, এখান থেকে সোজাসুজি ওদের আক্রমণ করো না। তুঁতগাছের বনের দিকে ওদের পিছন দিক দিয়ে ঘেরাও করো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ প্রভুর কাছে প্রার্থনা করলেন| এবারে প্রভু দায়ুদকে বললেন, “ওখানে যেও না| তুমি ওদের সৈন্যবাহিনীর পিছন দিকে যাও| তুমি বালসাম গাছের উল্টো দিক থেকে ওদের আক্রমণ কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন, আর তিনি বললেন, “তুমি যেও না, কিন্তু ওদের পিছনে ঘুরে এসে তুঁত গাছের সামনে ওদেরকে আক্রমণ কর৷