2 Samuel 5:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সমস্ত বাকা গাছের শিখরে সৈন্যগমনের মত আওয়াজ শুনলে তুমি আক্রমণ করবে; কেননা তখনই মাবুদ ফিলিস্তিনীদের সৈন্যকে আঘাত করার জন্য তোমার সম্মুখে অগ্রসর হয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে মুহূর্তে তোমরা চিনার গাছগুলির মাথায় কুচকাওয়াজের শব্দ শুনবে, তাড়াতাড়ি এগিয়ে যেয়ো, কারণ এর অর্থ হল এই যে ফিলিস্তিনী সৈন্যদলকে আক্রমণ করার জন্য সদাপ্রভুই তোমাদের আগে চলে গিয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সকল বাকা বৃক্ষের শিখরে সৈন্যগমনের মত শব্দ শুনিলে তুমি উদ্যোগ করিবে; কেননা তখনই সদাপ্রভু পলেষ্টীয়দের সৈন্যকে আঘাত করিবার জন্য তোমার সম্মুখে অগ্রসর হইয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সকল বাকা বৃক্ষের শিখরে সৈন্যগমনের মত শব্দ শুনিলে তুমি উদ্যোগ করিবে; কেননা তখনই সদাপ্রভু পলেষ্টীয়দের সৈন্যকে আঘাত করিবার জন্য তোমার সম্মুখে অগ্রসর হইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাকা গাছগুলোর মাথায় যখনই তুমি সৈন্যদলের চলবার মত শব্দ শুনবে তখনই বেরিয়ে পড়বে। এর মানে হল, পলেষ্টীয় সৈন্যদের আঘাত করবার জন্য সদাপ্রভু তোমার আগে আগে গেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাকা গাছগুলোর মাথায় যখনই তুমি সৈন্যদলের চলবার মত শব্দ শুনবে তখনই বেরিয়ে পড়বে। এর মানে হল, ফিলিস্তিনী সৈন্যদের আঘাত করবার জন্য মাবুদ তোমার আগে আগে গেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুঁত বনের মাথার উপর দিয়ে সৈন্যদের পদধ্বনি শোনামাত্র ছুটে যাবে। জেন, প্রভু পরমেশ্বর, ফিলিস্তিনী সৈন্যবাহিনীকে পরাজিত করার জন্য এগিয়ে গেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বালসাম গাছগুলোর ওপর থেকে তোমরা পলেষ্টীয়দের যুদ্ধ ক্ষেত্রে যাবার কুচকাওয়াজের শব্দ শুনতে পাবে| সেই সময় তোমরা তাড়াতাড়ি করবে, কারণ সেই সময় তোমাদের জন্য পলেষ্টীয়দের পরাজিত করতে প্রভু তোমাদের সামনে সামনে যাবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই সব তুঁত গাছের ওপরে সৈন্য যাওয়ার আওয়াজ শুনলে তুমি জেগে উঠবে; কারণ তখনই সদাপ্রভু পলেষ্টীয়দের সৈন্যকে আঘাত করার জন্য তোমার সামনে এগিয়ে গেছেন৷”