2 Samuel 5:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে ইসরাইলের প্রাচীনবর্গরা হেবরনে বাদশাহ্র কাছে আসলেন; তাতে বাদশাহ্ দাউদ হেবরনে মাবুদের সাক্ষাতে তাঁদের সঙ্গে নিয়ম করলেন এবং তাঁরা ইসরাইলে দাউদকে বাদশাহ্র পদে অভিষেক করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের প্রাচীনেরা সবাই যখন হিব্রোণে রাজা দাউদের কাছে এলেন, রাজা তখন সদাপ্রভুকে সাক্ষী রেখে হিব্রোণে তাদের সাথে একটি চুক্তি করলেন, ও তারা দাউদকে ইস্রায়েলের উপর রাজারূপে অভিষিক্ত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে ইস্রায়েলের প্রাচীনেরা সকলে হিব্রোণে রাজার নিকটে আসিলেন; তাহাতে দায়ূদ রাজা হিব্রোণে সদাপ্রভুর সাক্ষাতে তাঁহাদের সহিত নিয়ম করিলেন, এবং তাঁহারা ইস্রায়েলের উপরে দায়ূদকে রাজপদে অভিষেক করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে ইস্রায়েলের প্রাচীনেরা সকলে হিব্রোণে রাজার নিকটে আসিলেন; তাহাতে দায়ূদ রাজা হিব্রোণে সদাপ্রভুর সাক্ষাতে তাঁহাদের সহিত নিয়ম করিলেন, এবং তাঁহারা ইস্রায়েলের উপরে দায়ূদকে রাজপদে অভিষেক করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েল দেশের সমস্ত বৃদ্ধ নেতারা হিব্রোণে রাজা দায়ূদের কাছে উপস্থিত হলেন। তখন রাজা সদাপ্রভুকে সাক্ষী রেখে তাঁদের সংগে একটা চুক্তি করলেন। তাঁরা দায়ূদকে ইস্রায়েলের উপর রাজা হিসাবে অভিষেক করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইল দেশের সমস্ত বৃদ্ধ নেতারা হেবরনে বাদশাহ্ দাউদের কাছে উপস্থিত হলেন। তখন বাদশাহ্ মাবুদকে সাক্ষী রেখে তাঁদের সংগে একটা চুক্তি করলেন। তাঁরা দাউদকে ইসরাইলের উপর বাদশাহ্ হিসাবে অভিষেক করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই ইসরায়েলের নেতৃবৃন্দ হিব্রোণে রাজা দাউদের কাছে এসেছেন। তখন দাউদ ঈশ্বরের নামে তাদের সঙ্গে একটি চুক্তি করলেন এবং তাঁরা দাউদকে ইসরায়েলের রাজপদে অভিষিক্ত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ইস্রায়েলের নেতারা রাজা দায়ুদের সঙ্গে দেখা করতে হিব্রোণে এলেন| রাজা দায়ুদ প্রভুর সামনে, সেই নেতাদের সঙ্গে একটা চুক্তি করলেন| তারপর ঐ নেতারা দায়ুদকে ইস্রায়েলের রাজারূপে অভিষিক্ত করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে ইস্রায়েলের প্রাচীনেরা সবাই হিব্রোণে রাজার কাছে আসলেন; তাতে দায়ূদ রাজা হিব্রোণে সদাপ্রভুর সামনে তাঁদের সঙ্গে নিয়ম করলেন এবং তাঁরা ইস্রায়েলের উপরে দায়ূদকে রাজপদে অভিষিক্ত করলেন৷