2 Samuel 5:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ ও তাঁর লোকেরা দেশ-নিবাসী যিবূষীয়দের বিরুদ্ধে জেরুশালেমে যাত্রা করলেন, তাতে তারা দাউদকে বললো, তুমি এই স্থানে প্রবেশ করতে পারব না, অন্ধেরা ও খঞ্জেরাই তোমাকে তাড়িয়ে দেবে। তারা ভেবেছিল, দাউদ এই স্থানে প্রবেশ করতে পারবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই ও তাঁর লোকজন সেই যিবূষীয়দের আক্রমণ করার জন্য জেরুশালেমের দিকে যুদ্ধযাত্রা করলেন, যারা সেখানে বসবাস করত। যিবূষীয়রা দাউদকে বলল, “আপনি এখানে ঢুকতে পারবেন না; এমনকি অন্ধ ও খঞ্জ লোকরাও আপনাকে তাড়িয়ে দেবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা ও তাঁহার লোকেরা দেশনিবাসী যিবূষীয়দের বিরুদ্ধে যিরূশালেমে যাত্রা করিলেন; তাহাকে তাহারা দায়ূদকে কহিল, তুমি এই স্থানে প্রবেশ করিতে পাইবে না, অন্ধেরা ও খঞ্জেরাই তোমাকে তাড়াইয়া দিবে। তাহারা ভাবিয়াছিল, দায়ূদ এই স্থানে প্রবেশ করিতে পারিবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা ও তাঁহার লোকেরা দেশনিবাসী যিবূষীয়দের বিরুদ্ধে যিরূশালেমে যাত্রা করিলেন; তাহাতে তাহারা দায়ূদকে কহিল, তুমি এই স্থানে প্রবেশ করিতে পারিবে না, অন্ধেরা ও খঞ্জেরাই তোমাকে তাড়াইয়া দিবে। তাহারা ভাবিয়াছিল, দায়ূদ এই স্থানে প্রবেশ করিতে পারিবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা ও তাঁর সৈন্যেরা যিবূষীয়দের আক্রমণ করবার জন্য যিরূশালেমের দিকে যাত্রা করলেন। যিবূষীয়েরা যিরূশালেমে বাস করত। যিবূষীয়েরা দায়ূদকে বলল, “তুমি এখানে ঢুকতে পারবে না; অন্ধ আর খোঁড়ারাই তোমাকে তাড়িয়ে দিতে পারবে।” তারা ভেবেছিল দায়ূদ সেখানে ঢুকতে পারবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ দাউদ ও তাঁর সৈন্যেরা যিবূষীয়দের হামলা করবার জন্য জেরুজালেমের দিকে যাত্রা করলেন। যিবূষীয়রা জেরুজালেমে বাস করত। যিবূষীয়রা দাউদকে বলল, “তুমি এখানে ঢুকতে পারবে না; অন্ধ আর খোঁড়ারাই তোমাকে তাড়িয়ে দিতে পারবে।” তারা ভেবেছিল দাউদ সেখানে ঢুকতে পারবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা দাউদ তাঁর সৈন্য সামন্ত নিয়ে বেরিয়ে পড়লেন জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ যাত্রায়। জেরুশালেমের অধিবাসী যিবুষীরা ভেবেছিল যে দাউদ তাদের শহর জয় করতে পারবেন না। তাই তারা তাঁকে বলল, এই শহরে ঢোকার ক্ষমতা তোমার নেই। কানা-খোঁড়া লোকেরাই তোমাকে আটকাবার পক্ষে যথেষ্ট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা দায়ুদ এবং তাঁর অনুচররা, জেরুশালেমে বসবাসকারী যিবূষীয়দের বিরুদ্ধে লড়াই করতে গেলেন| যিবূষীয়রা দায়ুদকে বলল, “তুমি এই শহরে ঢুকতেই পারবে না| আমাদের অন্ধ ও পঙ্গু লোকরাই তোমাকে আটকে দেবে|” (তারা এই কথা বলেছিল কারণ তারা ভেবেছিল দায়ুদ তাদের শহরে ঢুকতে পারবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা ও তাঁর লোকেরা দেশে বসবাসকারী যিবূষীয়দের বিরুদ্ধে যিরূশালেমে যাত্রা করলেন; তাতে তারা দায়ূদকে বলল, “তুমি এই জায়গায় প্রবেশ করতে পারবে না, অন্ধ ও খোঁড়ারাই তোমাকে তাড়িয়ে দেবে৷” তারা ভেবেছিল, দাযূদ এই জায়গায় প্রবেশ করতে পারবেন না৷