2 Samuel 5:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ দিনে দাউদ বললেন, যে কেউ যিবূষীয়দের অধিকার করে, সে জলপ্রণালীতে গিয়ে দাউদের প্রাণের ঘৃণিত খঞ্জ ও অন্ধদের আঘাত করুক। এই কারণে লোকে বলে, অন্ধ ও খঞ্জেরা মাবুদের গৃহে প্রবেশ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন দাউদ বললেন, “যে কেউ যিবূষীয়দের অধিকার করবে, তাকে সেইসব ‘খঞ্জ ও অন্ধের’ কাছে পৌঁছানোর জন্য জল-সুড়ঙ্গপথ ব্যবহার করতে হবে, যারা দাউদের শত্রুবিশেষ। ” এজন্যই তারা বলে, “ ‘অন্ধ ও খঞ্জেরা’ প্রাসাদে প্রবেশ করবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কেহ যিবূষীয়দিগকে আঘাত করে, সে জলপ্রণালীতে গিয়া দায়ূদের প্রাণের ঘৃণিত খঞ্জ ও অন্ধদিগকে আঘাত করুক। এই কারণ লোকে বলে, অন্ধ ও খঞ্জেরা রহিয়াছে, সে গৃহমধ্যে প্রবেশ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ দিবসে দায়ূদ কহিলেন, যে কেহ যিবূষীয়দিগকে আঘাত করে, সে জলপ্রণালীতে গিয়া দায়ূদের প্রাণের ঘৃণিত খঞ্জ ও অন্ধদিগকে আঘাত করুক। এই কারণ লোকে বলে, অন্ধ ও খঞ্জেরা রহিয়াছে, সে গৃহমধ্যে প্রবেশ করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন দায়ূদ বলেছিলেন, “যদি কেউ যিবূষীয়দের, অর্থাৎ সেই অন্ধ ও খোঁড়াদের আক্রমণ করতে চায় তবে তাকে জলের সুড়ংগ দিয়ে যেতে হবে। আমি তাদের ঘৃণা করি।” সেইজন্যই লোকে বলে, “অন্ধ আর খোঁড়ারা সদাপ্রভুর ঘরে ঢুকবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন দাউদ বলেছিলেন, “যদি কেউ যিবূষীয়দের, অর্থাৎ সেই অন্ধ ও খোঁড়াদের আক্রমণ করতে চায় তবে তাকে পানির সুড়ংগ দিয়ে যেতে হবে। আমি তাদের ঘৃণা করি।” সেইজন্যই লোকে বলে, “অন্ধ আর খোঁড়ারা মাবুদের ঘরে ঢুকবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিনই দাউদ তাঁর দলের লোকদের বললেন, এখানে এমন কেউ আছ যে আমি যিবুষীদের যতখানি ঘৃণা করি, সেও তাদের তেমনিই ঘৃণা করে? এমন কি তাদের হত্যা করতে তার হাত একটুও কাঁপবে না? তাহলে যাও, জল প্রণালীতে গিয়ে সব কানা-খোঁড়া লোকগুলোকে হত্যা কর। (সেই জন্য প্রচলিত প্রবাদ আছে যে, কানা-খোঁড়ারা প্রভু পরমেশ্বরের মন্দিরে প্রবেশ করতে পারবে না।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেইদিন দায়ুদ তাঁর সঙ্গীদের বললেন, “যদি তোমরা যিবুষীয়দের হারাতে চাও তবে জলের সুড়ঙ্গ পথ দিয়ে সেই সব ‘পঙ্গু ও অন্ধ’ শত্রুদের কাছে পৌঁছে যাও|” এই জন্য লোক বলে, “অন্ধ ও পঙ্গুরা মন্দিরে ঢুকতে পারে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ দিনের দায়ূদ বললেন, “যে কেউ যিবূষীয়দেরকে আঘাত করে, সে জলস্রোত দিয়ে গিয়ে দায়ূদের প্রাণের ঘৃণিত খোঁড়া ও অন্ধদের আঘাত করুক৷” যেহেতু, লোকে বলে, “অন্ধ ও খোঁড়ারা রয়েছে, সে ঘরে র মধ্যে প্রবেশ করবে না৷”