2 Samuel 5:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ সেই দুর্গে বসতি করে তার নাম দাউদ-নগর রাখলেন; এবং দাউদ মিল্লো থেকে ভিতর পর্যন্ত চারদিকে প্রাচীর গাঁথলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ পরে দুর্গটিকেই নিজের বাসস্থান বানিয়ে সেটির নাম দিলেন দাউদ-নগর। তিনি ভিতরের দিকে চাতাল থেকে সেটির চারপাশ ঘিরে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ সেই দুর্গে বসতি করিয়া তাহার নাম দায়ূদ-নগর রাখিলেন; এবং দায়ূদ মিল্লো অবধি ভিতর পর্য্যন্ত চারিদিকে [প্রাচীর] গাঁথিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ সেই দুর্গে বসতি করিয়া তাহার নাম দায়ূদ-নগর রাখিলেন; এবং দায়ূদ মিল্লো অবধি ভিতর পর্যন্ত চারিদিকে [প্রাচীর] গাঁথিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর দায়ূদ সেই দুর্গে বাস করতে লাগলেন এবং তার নাম দিলেন দায়ূদ-শহর। মিল্লো থেকে শুরু করে সেই দুর্গের চারপাশে তিনি শহর গড়ে তুললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর দাউদ সেই কেল্লায় বাস করতে লাগলেন এবং তার নাম দিলেন দাউদ-শহর। মিল্লো থেকে শুরু করে সেই কেল্লার চারপাশে তিনি শহর গড়ে তুললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্গ অধিকার করার পর দাউদ সেখানেই বাস করতে লাগলেন এবং তার নাম দিলেন দাউদ নগর। তারপর দুর্গটিকে ঘিরে নগর গড়ে তুললেন। ভরাট করা পরিখা থেকে নগর পত্তন শুরু হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ সেই দুর্গে বাস করতে লাগলেন এবং সেই শহরকে “দায়ুদের শহর” বললেন| দায়ুদ মিল্লো নামে একটি অঞ্চল নির্মাণ করলেন| তিনি শহরের মধ্যে আরও অনেক বাড়ী তৈরী করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দায়ূদ সেই দুর্গে বাস করে তার নাম রাখলেন দায়ূদ-নগর এবং দায়ূদ মিল্লো থেকে ভিতর পর্যন্ত চারিদিকে প্রাচীর গাঁথলেন৷