2 Samuel 6:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ পুনরায় ইসরাইলের মধ্য থেকে ত্রিশ হাজার মনোনীত লোককে, একত্র করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ ইত্যবসরে আবার ইস্রায়েলের 30,000 দক্ষ যুবককে একত্রিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ পুনরায় ইস্রায়েলের সমস্ত মনোনীত লোককে, ত্রিশ সহস্র জনকে, একত্র করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ পুনরায় ইস্রায়েলের সমস্ত মনোনীত লোককে, ত্রিশ সহস্র জনকে, একত্র করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ আবার ইস্রায়েলীয়দের মধ্য থেকে ত্রিশ হাজার বাছাই-করা লোককে একত্র করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ আবার বনি-ইসরাইলদের মধ্য থেকে ত্রিশ হাজার বাছাই-করা লোককে একত্র করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের মধ্যে সবচেয়ে সেরা সৈন্যদের দাউদ এক জায়গায় জড়ো করলেন। সংখ্যায় তারা তিরিশ হাজার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ তার মনোনীত সৈন্যদের আবার ইস্রায়েলে জড় করলেন| তাদের সংখ্যা ছিল 30,000|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ আবার ইস্রায়েলের সব মনোনীত লোককে, ত্রিশ হাজার জনকে, জড়ো করলেন৷