2 Samuel 6:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের সিন্দুক গাতীয় ওবেদ-ইদোমের বাড়িতে তিন মাস থাকলো; আর মাবুদ ওবেদ-ইদোমকে ও তার সমস্ত বাড়িকে দোয়া করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি গাতীয় ওবেদ-ইদোমের বাড়িতে তিন মাস ধরে রাখা ছিল, এবং সদাপ্রভু তাকে ও তার সম্পূর্ণ পরিবারকে আশীর্বাদ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর সিন্দুক গাতীয় ওবেদ-ইদোমের বাটীতে তিন মাস থাকিল; আর সদাপ্রভু ওবেদ-ইদোমকে ও তাহার সমস্ত বাটীকে আশীর্ব্বাযুক্ত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর সিন্দুক গাতীয় ওবেদ-ইদোমের বাটীতে তিন মাস থাকিল; আর সদাপ্রভু ওবেদ-ইদোমকে ও তাহার সমস্ত বাটীকে আশীর্বাদ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গাতীয় ওবেদ-ইদোমের বাড়ীতে সদাপ্রভুর সিন্দুকটি তিন মাস রইল। এতে সদাপ্রভু তাকে ও তার বাড়ীর সবাইকে আশীর্বাদ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গাতীয় ওবেদ-ইদোমের বাড়ীতে মাবুদের সিন্দুকটি তিন মাস রইল। এতে মাবুদ তাকে ও তার বাড়ীর সবাইকে দোয়া করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওবেদ ইদোমের বাড়িতে চুক্তিসিন্দুকটি তিনমাস থাকল। প্রভু পরমেশ্বর তাকে এবং তার পরিবারকে আশীর্বাদ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওবেদ ইদোমের বাড়ীতে প্রভুর পবিত্র সিন্দুক তিন মাস ছিল| প্রভু ওবেদ ইদোম এবং তার পরিবারের সকলকে আশীর্বাদ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর সিন্দুক গাতীয় ওবেদ-ইদোমের বাড়িতে তিনমাস থাকল; আর সদাপ্রভু ওবেদ-ইদোমকে ও তার সমস্ত বাড়িকে আশীর্বাদ করলেন৷