2 Samuel 6:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ দাউদ শুনলেন, আল্লাহ্‌র সিন্দুকের জন্য মাবুদ ওবেদ-ইদোমের বাড়ি ও তার সর্বস্বকে দোয়া করেছেন; তাতে দাউদ গিয়ে ওবেদ-ইদোমের বাড়ি থেকে আনন্দ সহকারে আল্লাহ্‌র সিন্দুক দাউদ-নগরে আনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা দাউদকে বলা হল, “ঈশ্বরের নিয়ম-সিন্দুকের খাতিরে সদাপ্রভু ওবেদ-ইদোম ও তার সবকিছুকে আশীর্বাদ করেছেন।” তাই ওবেদ-ইদোমের বাড়ি থেকে ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি দাউদ-নগরে নিয়ে আসার জন্য দাউদ আনন্দ করতে করতে সেখানে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ রাজা শুনিলেন, ঈশ্বরের সিন্দুকের জন্য সদাপ্রভু ওবেদ-ইদোমের বাটী ও তাহার সর্ব্বস্ব আশীর্ব্বাদযুক্ত করিয়াছেন; তাহাতে দায়ূদ গিয়া ওবেদ-ইদোমের বাটী হইতে আনন্দসহকারে ঈশ্বরের সিন্দুক দায়ূদ-নগরে আনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ রাজা শুনিলেন, ঈশ্বরের সিন্দুকের জন্য সদাপ্রভু ওবেদ-ইদোমের বাটী ও তাহার সর্বস্ব আশীর্বাদযুক্ত করিয়াছেন; তাহাতে দায়ূদ গিয়া ওবেদ-ইদোমের বাটী হইতে আনন্দ সহকারে ঈশ্বরের সিন্দুক দায়ূদ-নগরে আনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা দায়ূদ শুনতে পেলেন ঈশ্বরের সিন্দুকটি ওবেদ-ইদোমের বাড়ীতে থাকবার দরুন সদাপ্রভু তার বাড়ীর সবাইকে এবং তার সব কিছুকে আশীর্বাদ করেছেন। তখন দায়ূদ গিয়ে ওবেদ-ইদোমের বাড়ী থেকে আনন্দ করতে করতে ঈশ্বরের সিন্দুকটি দায়ূদ-শহরে নিয়ে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ দাউদ শুনতে পেলেন আল্লাহ্‌র সিন্দুকটি ওবেদ-ইদোমের বাড়ীতে থাকবার দরুন মাবুদ তার বাড়ীর সবাইকে এবং তার সব কিছুকে দোয়া করেছেন। তখন দাউদ গিয়ে ওবেদ-ইদোমের বাড়ী থেকে আনন্দ করতে করতে আল্লাহ্‌র সিন্দুকটি দাউদ-শহরে নিয়ে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চুক্তিসিন্দুক থাকার দরুণ প্রভু পরমেশ্বর ওবেদ ইদোমের পরিবার ও তার যাবতীয় সামগ্রীকে আশীর্বাদ করেছেন শুনে দাউদ মহা ধূমধাম ও আনন্দ উৎসব করতে করতে ওবেদের বাড়ি থেকে চুক্তিসিন্দুক জেরুশালেমে নিয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে লোকরা দায়ুদকে বলল, “প্রভু ওবেদ ইদোমের পরিবার এবং তার সব কিছুকেই আশীর্বাদ ধন্য করেছেন| কারণ পবিত্র সিন্দুকটি তার বাড়ীতে ছিল|” তখন দায়ুদ সেখানে গিয়ে ঈশ্বরের পবিত্র সিন্দুক নিয়ে এলেন| সেই দিন দায়ুদ প্রচণ্ড আনন্দিত ও উত্তেজিত ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ রাজা শুনলেন, ঈশ্বরের সিন্দুকের জন্য সদাপ্রভু ওবেদ-ইদোমের বাড়ি ও তার সমস্ত কিছুকে আশীর্বাদ করেছেন; তাতে দায়ূদ গিয়ে ওবেদ-ইদোমের বাড়ি থেকে আনন্দ সহকারে ঈশ্বরের সিন্দুক দায়ূদ-নগরে আনলেন৷