2 Samuel 6:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এরকম হল, মাবুদের সিন্দুক-বহনকারীরা ছয় কদম গমন করলে তিনি একটি ষাঁড় ও একটি পুষ্ট বাছুর কোরবানী করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহনকারী লোকেরা ছয়পা যেতে না যেতেই তিনি একটি বলদ ও একটি হৃষ্টপুষ্ট বাছুর বলি দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এইরূপ হইল, সদাপ্রভুর সিন্দুক-বাহকেরা ছয় পদ গমন করিলে তিনি এক গোরু ও এক পুষ্ট গোবৎস বলিদান করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এইরূপ হইল, সদাপ্রভুর সিন্দুক বাহকেরা ছয় পদ গমন করিলে তিনি এক গরু ও এক পুষ্ট গোবৎস বলিদান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা সদাপ্রভুর সিন্দুকটি বয়ে নিয়ে আসছিল তারা ছয় পা এগিয়ে যেতেই দায়ূদ একটা বলদ ও একটা মোটাসোটা বাছুর উৎসর্গ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা মাবুদের সিন্দুকটি বয়ে নিয়ে আসছিল তারা ছয় পা এগিয়ে যেতেই দাউদ একটা বলদ ও একটা মোটাসোটা বাছুর কোরবানী করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাহকেরা চুক্তিসিন্দুক নিয়ে ছয় পা এগোতেই দাউদ তাদের সেখানে থামিয়ে একটি বৃষ ও একটি হৃষ্টপুষ্ট বাছুর প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলিদান করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা প্রভুর পবিত্র সিন্দুক বয়ে নিয়ে যাচ্ছিল তারা ছ-পা এগিয়ে গিয়ে থেমে গেল, তখন দায়ুদ একটি ষাঁড় ও স্বাস্থ্যবান বাছুরকে বলি দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এইরকম হল, সদাপ্রভুর সিন্দুক-বাহকেরা ছয় পা গেলে তিনি এক গরু ও একটি মোটাসোটা বাছুর বলিদান করলেন৷