2 Samuel 6:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ মাবুদের সম্মুখে যথাসাধ্য নৃত্য করলেন; তখন দাউদ সাদা এফোদ পরেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মসিনার এফোদ গায়ে দিয়ে দাউদ সদাপ্রভুর সামনে তাঁর সব শক্তি নিয়ে নেচে যাচ্ছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ সদাপ্রভুর সম্মুখে যথাশক্তি নৃত্য করিলেন; তখন দায়ূদ শুক্ল এফোদ পরিধান করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ সদাপ্রভুর সম্মুখে যথাশক্তি নৃত্য করিলেন; তখন দায়ূদ শুক্ল এফোদ পরিধান করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ মসীনার এফোদ পরে সদাপ্রভুর সামনে তার সমস্ত শক্তি দিয়ে নাচতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ মসীনার এফোদ পরে মাবুদের সামনে তার সমস্ত শক্তি দিয়ে নাচতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের কোমরে শুধুমাত্র একটি রেশমী এফোদ জড়ান ছিল। প্রভু পরমেশ্বরের গৌরবের জন্য তিনি সমস্ত শক্তি উজাড় করে মহা উল্লাসে ঘুরে ঘুরে নাচতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ প্রভুর সামনে তাঁর সর্বশক্তি দিয়ে নাচছিলেন| তিনি একটি রেশমের এফোদ পরেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দায়ূদ সদাপ্রভুর সামনে পুরো শক্তি দিয়ে নাচতে লাগলেন; তখন দায়ূদ সাদা এফোদ পরে ছিলেন৷