2 Samuel 6:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে দাউদ ও ইসরাইলের সমস্ত কুল জয়ধ্বনি ও তূরীধ্বনি সহকারে মাবুদের সিন্দুকটি নিয়ে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং এভাবেই তিনি ও সমস্ত ইস্রায়েল চিৎকার-চেঁচামেচি করে ও শিঙা বাজিয়ে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি নিয়ে আসছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে দায়ূদ ও ইস্রায়েলের সমস্ত কুল জয়ধ্বনি ও তূরীধ্বনি পুরঃসর সদাপ্রভুর সিন্দুক আনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে দায়ূদ ও ইস্রায়েলের সমস্ত কুল জয়ধ্বনি ও তূরীধ্বনি সহকারে সদাপ্রভুর সিন্দুক আনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে দায়ূদ ও ইস্রায়েলীয়েরা সকলে আনন্দে চিৎকার করতে করতে এবং তূরী বাজাতে বাজাতে সদাপ্রভুর সিন্দুকটি নিয়ে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে দাউদ ও বনি-ইসরাইলরা সকলে আনন্দে চিৎকার করতে করতে এবং শিংগা বাজাতে বাজাতে মাবুদের সিন্দুকটি নিয়ে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে তিনি সমস্ত ইসরায়েলীদের নিয়ে শোভাযাত্রা করে তূরী, ভেরী বাজিয়ে জয়ধ্বনি করতে করতে চুক্তিসিন্দুকটিকে জেরুশালেমে নিয়ে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ এবং সব ইস্রায়েলীয় সেদিন আনন্দে উত্তেজিত ছিলেন| তারা চিৎকার করতে করতে এবং শিঙা বাজাতে বাজাতে প্রভুর পবিত্র সিন্দুক শহরে এনেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে দায়ূদ ও ইস্রায়েলের সমস্ত বংশ জয়ধ্বনি ও তূরীধ্বনি দিয়ে সদাপ্রভুর সিন্দুক আনলেন৷