2 Samuel 6:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ-নগরে মাবুদের সিন্দুকের প্রবেশ কালে তালুতের কন্যা মীখল জানালা দিয়ে দৃষ্টিপাত করলেন এবং মাবুদের সম্মুখে দাউদ বাদশাহ্কে লাফ দিতে ও নৃত্য করতে দেখে মনে মনে তুচ্ছ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি যখন দাউদ-নগরে প্রবেশ করছিল, শৌলের মেয়ে মীখল জানলা থেকে তা লক্ষ্য করলেন। যখন তিনি দেখেছিলেন যে রাজা দাউদ সদাপ্রভুর সামনে লাফালাফি ও নাচানাচি করছেন, তিনি তখন মনে মনে তাঁকে তুচ্ছজ্ঞান করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ-নগরে সদাপ্রভুর সিন্দুকের প্রবেশ কালে শৌলের কন্যা মীখল বাতায়ন দিয়া দৃষ্টিপাত করিলেন, এবং সদাপ্রভুর সম্মুখে দায়ূদ রাজাকে লম্ফ দিতে ও নৃত্য করিতে দেখিয়া মনে মনে তুচ্ছ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ-নগরে সদাপ্রভুর সিন্দুকের প্রবেশ কালে শৌলের কন্যা মীখল বাতায়ন দিয়া দৃষ্টিপাত করিলেন, এবং সদাপ্রভুর সম্মুখে দায়ূদ রাজাকে লম্ফ দিতে ও নৃত্য করিতে দেখিয়া মনে মনে তুচ্ছ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর সিন্দুকটি যখন দায়ূদ-শহরে এসে পৌঁছাল তখন শৌলের মেয়ে মীখল জানলা দিয়ে তা দেখছিলেন। সদাপ্রভুর সামনে রাজা দায়ূদকে লাফাতে আর নাচতে দেখে তিনি মনে মনে তাঁকে তুচ্ছ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের সিন্দুকটি যখন দাউদ-শহরে এসে পৌঁছাল তখন তালুতের মেয়ে মীখল জানালা দিয়ে তা দেখছিলেন। মাবুদের সামনে বাদশাহ্ দাউদকে লাফাতে আর নাচতে দেখে তিনি মনে মনে তাঁকে তুচ্ছ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শহরের মধ্যে চুক্তিসিন্দুক আনার সময় শৌলের কন্যা মীখল জানালা দিয়ে দেখলেন, রাজা দাউদ ভক্তির আবেগে ঘুরে ঘুরে লাফিয়ে লাফিয়ে নাচছেন। দেখে, মীখলের মনে তাঁর প্রতি ঘৃণা জাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌলের কন্যা মীখল জানালা দিয়ে তা দেখছিলেন| যখন প্রভুর পবিত্র সিন্দুক শহরে আনা হচ্ছিল তখন দায়ুদ প্রভুর সামনে লাফাচ্ছিলেন ও নাচছিলেন| তা দেখে মীখল দায়ুদের প্রতি বিরক্ত হলেন| তিনি ভাবলেন দায়ুদ বোকার মত আচরণ করছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দায়ূদ-নগরে সদাপ্রভুর সিন্দুকের প্রবেশের দিন শৌলের মেয়ে মীখল জানালা দিয়ে দেখলেন এবং সদাপ্রভুর সামনে দায়ূদ রাজাকে লাফাতে ও নাচতে দেখে মনে মনে তুচ্ছ করলেন৷