2 Samuel 6:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে লোকেরা মাবুদের সিন্দুক ভিতরে এনে স্বস্থানে, অর্থাৎ সিন্দুকের জন্য দাউদ যে তাঁবু স্থাপন করেছিলেন, তার মধ্যে রাখল এবং দাউদ মাবুদের সম্মুখে পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানী করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি সেই তাঁবুর মধ্যে এনে রেখেছিল, যেটি দাউদ সেটি রাখার জন্যই খাটিয়ে রেখেছিলেন, এবং দাউদ সদাপ্রভুর সামনে হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে লোকেরা সদাপ্রভুর সিন্দুক ভিতরে আনিয়া স্বস্থানে, অর্থাৎ সিন্দুকের জন্য দায়ূদ যে তাম্বু স্থাপন করিয়াছিলেন, তাহার মধ্যে রাখিল, এবং দায়ূদ সদাপ্রভুর সম্মুখে হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে লোকেরা সদাপ্রভুর সিন্দুক ভিতরে আনিয়া স্বস্থানে, অর্থাৎ সিন্দুকের জন্য দায়ূদ যে তাম্বু স্থাপন করিয়াছিলেন, তাহার মধ্যে রাখিল, এবং দায়ূদ সদাপ্রভুর সম্মুখে হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর সিন্দুকটি এনে লোকেরা সেটি দায়ূদের খাটিয়ে-রাখা তাম্বুর ভিতরে নির্দিষ্ট জায়গায় রাখল। দায়ূদ তখন সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো ও যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের সিন্দুকটি এনে লোকেরা সেটি দাউদের খাটিয়ে-রাখা তাম্বুর ভিতরে নির্দিষ্ট জায়গায় রাখল। দাউদ তখন মাবুদের উদ্দেশে পোড়ানো ও যোগাযোগ-কোরবানী দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চুক্তিসিন্দুক রাখার জন্য দাউদ যে তাম্বুর ব্যবস্থা করেছিলেন বাহকেরা সেই তাম্বুটির মধ্যে সেটি এনে রাখল। তারপর দাউদ হোমবলি ও স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করলেন পরম ঈশ্বর প্রভুর সামনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পবিত্র সিন্দুকের জন্য দায়ুদ একটা তাঁবু ফেললেন| ইস্রায়েলীয়রা প্রভুর পবিত্র সিন্দুককে তাঁবুর মধ্যে রাখল| তারপর দায়ুদ প্রভুর সামনে হোমবলি এবং মঙ্গল নৈবেদ্য নিবেদন করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে লোকেরা সদাপ্রভুর সিন্দুক ভিতরে এনে নিজের জায়গায়, অর্থাৎ সিন্দুকের জন্য দায়ূদ যে তাঁবু স্থাপন করেছিলেন, তার মধ্যে রাখল এবং দায়ূদ সদাপ্রভুর সামনে হোমবলি ও মঙ্গলার্থক বলির উত্সর্গ করলেন৷