2 Samuel 6:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানী সমাপ্ত করার পর দাউদ বাহিনীগণের মাবুদের নামে লোকদের দোয়া করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করার পর তিনি সর্বশক্তিমান সদাপ্রভুর নামে প্রজাদের আশীর্বাদ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হোমবলি ও মঙ্গলার্থক বলির উৎসর্গ সাঙ্গ করিলে পর দায়ূদ বাহিনীগণের সদাপ্রভুর নামে লোকদিগকে আশীর্ব্বাদ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হোমবলি ও মঙ্গলার্থক বলির উৎসর্গ সাঙ্গ করিলে পর দায়ূদ বাহিনীগণের সদাপ্রভুর নামে লোকদের আশীর্বাদ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পোড়ানো ও যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান শেষ করে দায়ূদ সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর নামে লোকদের আশীর্বাদ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পোড়ানো ও যোগাযোগ-কোরবানী শেষ করে দাউদ আল্লাহ্‌ রাব্বুল আলামীনের নামে লোকদের দোয়া করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বলি উৎসর্গের ক্রিয়াকর্ম শেষ হলে দাউদ সর্বাধিপতি পরমেশ্বরের নামে প্রজাদের আশীর্বাদ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হোমবলি এবং মঙ্গল নৈবেদ্য নিবেদন শেষ করে দায়ুদ সকলকে সর্বশক্তিমান প্রভুর নামে আশীর্বাদ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হোমবলি ও মঙ্গলার্থক বলির উত্সর্গ শেষ করার পর দায়ূদ বাহিনীগণের সদাপ্রভুর নামে লোকদেরকে আশীর্বাদ করলেন৷