2 Samuel 6:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি সব লোকের মধ্যে অর্থাৎ ইসরাইলের সমস্ত জনগণের মধ্যে প্রত্যেক পুরুষকে ও প্রত্যেক স্ত্রীকে এক এক খানা রুটি ও এক এক ভাগ গোশ্‌ত ও এক এক খানা আঙ্গুরের পিঠা দিলেন; পরে সকল লোক যার যার বাড়িতে প্রস্থান করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি স্ত্রী-পুরুষ নির্বিশেষে, ইস্রায়েলী জনতার এক একজনকে একটি করে রুটি, খেজুরের পিঠে ও কিশমিশের পিঠে দিলেন। প্রজারা সবাই নিজেদের ঘরে ফিরে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি সকল লোকের মধ্যে অর্থাৎ ইস্রায়েলের সমস্ত লোকারণ্যের মধ্যে প্রত্যেক পুরুষকে ও প্রত্যেক স্ত্রীকে এক এক খানা রুটী ও এক এক ভাগ [মাংস] ও এক এক খানা দ্রাক্ষাপিষ্টক দিলেন; পরে সকল লোক আপন আপন গৃহে প্রস্থান করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি সকল লোকের মধ্যে অর্থাৎ ইস্রায়েলের সমস্ত লোকারণ্যের মধ্যে প্রত্যেক পুরুষকে ও প্রত্যেক স্ত্রীকে এক এক খানি রুটি ও এক এক ভাগ [মাংস] ও এক এক খানি দ্রাক্ষাপিষ্টক দিলেন; পরে সকল লোক আপন আপন গৃহে প্রস্থান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি সমস্ত লোককে, অর্থাৎ উপস্থিত ইস্রায়েলীয়দের সমস্ত পুরুষ ও স্ত্রীলোকদের প্রত্যেককে একটা করে রুটি, এক খণ্ড মাংস ও এক তাল কিশমিশ দিলেন। তারপর সবাই তাদের নিজের নিজের বাড়ীতে ফিরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি সমস্ত লোককে, অর্থাৎ উপস্থিত বনি-ইসরাইলদের সমস্ত পুরুষ ও স্ত্রীলোকদের প্রত্যেককে একটা করে রুটি, এক টুকরা গোশ্‌ত ও এক তাল কিশমিশ দিলেন। তারপর সবাই তাদের নিজের নিজের বাড়ীতে ফিরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং ইসরায়েলী প্রজাদের সবাইকে খাদ্য বিতরণ করলেন। নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেককে দেওয়া হল একটা করে রুটি, এক টুকরো ঝলসানো মাংস আর কিসমিসের পিঠে। তারপর সকলে নিজের নিজের বাড়িতে ফিরে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তিনি ইস্রায়েলের প্রত্যেক মহিলা এবং পুরুষকে একটা গোটা রুটি, কিস্মিসের পিঠে এবং খেজুর পিঠে বিতরণ করলেন| তারপর সকলে বাড়ী ফিরে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি সব লোকের মধ্যে অর্থাৎ ইস্রায়েলের সমস্ত লোকেদের মধ্যে প্রত্যেক পুরুষকে ও প্রত্যেক স্ত্রীকে একটি করে রুটি ও একভাগ মাংস ও একখানা শুকনো আঙ্গুরের পিঠে দিলেন; পরে সব লোক নিজের নিজের ঘরে চলে গেল৷