2 Samuel 6:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ ও তাঁর সঙ্গী সমস্ত লোক উঠে আল্লাহ্র সিন্দুক, যার উপরে সেই নাম, বাহিনীগণের মাবুদ, যিনি কারুবীদ্বয়ে আসীন, তাঁর নাম কীর্তিত, তা বালি-এহুদা থেকে আনতে যাত্রা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ও তাঁর সব লোকজন যিহূদার বালা থেকে ঈশ্বরের সেই নিয়ম-সিন্দুকটি আনতে গেলেন, যেটি সেই নামে—সর্বশক্তিমান সদাপ্রভুর নামে পরিচিত, যিনি নিয়ম-সিন্দুকে দুটি করূবের মাঝখানে বিরাজমান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ ও তাঁহার সঙ্গী সমস্ত লোক উঠিয়া ঈশ্বরের সিন্দুক, যাহার উপরে সেই নাম,—বাহিনীগণের সদাপ্রভু, যিনি করূবদ্বয়ে আসীন, তাঁহার নাম—কীর্ত্তিত,তাহা বালি-যিহূদা হইতে আনিতে যাত্রা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ ও তাঁহার সঙ্গী সমস্ত লোক উঠিয়া ঈশ্বরের সিন্দুক, যাহার উপরে সেই নাম বাহিনীগণের সদাপ্রভু, যিনি করূবদ্বয়ে আসীন, তাঁহার নাম- কীর্তিত, তাহা বাল্-যিহূদা হইতে আনিতে যাত্রা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ ও তাঁর সমস্ত লোক ঈশ্বরের সিন্দুকটি বালি-যিহূদা থেকে যিরূশালেমে নিয়ে যাবার জন্য বালি-যিহূদা থেকে রওনা হলেন। এই সিন্দুকটি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর নামে পরিচিত, কারণ সদাপ্রভু সেই সিন্দুকের উপরে দুই করূবের মাঝখানে থাকেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ ও তাঁর সমস্ত লোক আল্লাহ্র সিন্দুকটি বালি-এহুদা থেকে জেরুজালেমে নিয়ে যাবার জন্য বালি-এহুদা থেকে রওনা হলেন। এই সিন্দুকটি আল্লাহ্ রাব্বুল আলামীনের নামে পরিচিত, কারণ মাবুদ সেই সিন্দুকের উপরে দুই কারুবীর মাঝখানে থাকেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকলকে নিয়ে তিনি গেলেন যিহুদীয়ার বায়লিতে । সেখান থেকে তাঁরা প্রভুর চুক্তিসিন্দুক আনবেন যিনি দূতদ্বয়ের মাঝে সিংহাসনে অধিষ্ঠিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর দায়ুদ এবং তাঁর সৈন্যরা যিহূদার বালাতে গেলেন| এরপর তারা ঈশ্বরের পবিত্র সিন্দুককে যিহূদার বালা থেকে জেরুশালেমে নিয়ে এলেন| লোকরা প্রভুর উপাসনার জন্য পবিত্র সিন্দুকের কাছে যেত| পবিত্র সিন্দুকটি প্রভুর সিংহাসনস্বরূপ| এর মাথায় করূবদূতদের মূর্ত্তিগুলি আছে| প্রভু এই দূতদের মাঝখানে রাজার মত বসেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দায়ূদ ও তাঁর সঙ্গী সব লোক উঠে ঈশ্বরের সিন্দুক, যার উপরে সেই নাম, বাহিনীগণের সদাপ্রভু, যিনি স্বর্গদূতদের মধ্যে বসবাসকারী, তাঁর নাম কীর্তিত, তা বালি-যিহূদা থেকে আনতে যাত্রা করলেন৷