2 Samuel 6:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ নিজের পরিজনদের দোয়া করার জন্য ফিরে আসলেন; তখন তালুতের কন্যা মীখল দাউদের সঙ্গে সাক্ষাৎ করতে বাইরে এসে বললেন, আজ ইসরাইলের বাদশাহ্ কেমন সমাদৃত হলেন; কোন অসারচিত্ত লোক যেমন প্রকাশ্যভাবে বিবস্ত্র হয়, তেমনি তিনি আজ নিজের ভৃত্যদের বাঁদীদের সম্মুখে বিবস্ত্র হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরিবারের লোকজনকে আশীর্বাদ করার জন্য যখন দাউদ ঘরে ফিরে গেলেন, শৌলের মেয়ে মীখল তাঁর সঙ্গে দেখা করতে বেরিয়ে এলেন ও তাঁকে বললেন, “ইস্রায়েলের রাজা আজ এ কীভাবে নিজেকে সম্মানিত করলেন, অন্য যে কোনো নীচ লোকের মতো আপনিও কি না আপনার দাসদের ক্রীতদাসীদের সামনে অর্ধ-উলঙ্গ হয়ে ঘুরে বেড়ালেন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ আপন পরিজনদিগকে আশীর্ব্বাদ করণার্থে ফিরিয়া আসিলেন; তখন শৌলের কন্যা মীখল দায়ূদের সঙ্গে সাক্ষাৎ করিতে বাহিরে আসিয়া কহিলেন, অদ্য ইস্রায়েলের রাজা কেমন সমাদৃত হইলেন; কোন অসারচিত্ত লোক যেমন প্রকাশ্যরূপে বিবস্ত্র হয়, তদ্রূপ তিনি অদ্য আপন দাসগণের দাসীদিগের সাক্ষাতে বিবস্ত্র হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ আপন পরিজনদিগকে আশীর্বাদ করণার্থে ফিরিয়া আসিলেন; তখন শৌলের কন্যা মীখল দায়ূদের সঙ্গে সাক্ষাৎ করিতে বাহিরে আসিয়া কহিলেন, অদ্য ইস্রায়েলের রাজা কেমন সমাদৃত হইলেন; কোন অসাড়চিত্ত লোক যেমন প্রকাশ্যরূপে বিবস্ত্র হয়, তদ্রূপ তিনি অদ্য আপন দাসগণের দাসীদের সাক্ষাতে বিবস্ত্র হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর দায়ূদ তাঁর নিজের বাড়ীর লোকদের আশীর্বাদ করবার জন্য যখন ফিরে আসলেন তখন শৌলের মেয়ে মীখল তাঁকে এগিয়ে নেবার জন্য বের হয়ে আসলেন এবং বললেন, “ইস্রায়েল দেশের রাজা আজ নিজেকে কেমন সম্মানিত করে তুললেন! তিনি খারাপ লোকের মত সাধারণ লোকদের দাসীদের সামনে গায়ের কাপড়-চোপড় খুলে ফেললেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর দাউদ তাঁর নিজের বাড়ীর লোকদের দোয়া করবার জন্য যখন ফিরে আসলেন তখন তালুতের মেয়ে মীখল তাঁকে এগিয়ে নেবার জন্য বের হয়ে আসলেন এবং বললেন, “ইসরাইল দেশের বাদশাহ্ আজ নিজেকে কেমন সম্মানিত করে তুললেন! তিনি খারাপ লোকের মত সাধারণ লোকদের বাঁদীদের সামনে শরীরের কাপড়-চোপড় খুলে ফেললেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সবশেষে দাউদ ফিরে গেলেন নিজের বাড়িতে, পরিবারের সবাইকে আশীর্বাদ জানাতে। শৌলের কন্যা মিখল বেরিয়ে এলেন দাউদকে অভ্যর্থনা করতে। বললেন, ইসরায়েলের দাসীদের সামনে নির্লজ্জ একটা মূর্খের এত আপনি নিজেকে উলঙ্গ করে দেখালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর দায়ুদ বাড়ীর সকলকে আশীর্বাদ করতে গেলেন| শৌলের কন্যা মীখল তাঁর সামনে বেরিয়ে এলেন| মীখল বললেন, “ইস্রায়েলের রাজা আজ নিজের প্রতি যথোচিত সম্মান দেখান নি| আপনি আপনার দাসীদের সামনেই নিজের পোশাক খুলে ফেলেছেন| আপনি সেই বোকাদের মত আচরণ করলেন যারা নির্লজ্জভাবে নিজের পোশাক খুলে ফেলে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ নিজের আত্মীয়দেরকে আশীর্বাদ করার জন্য ফিরে আসলেন; তখন শৌলের মেয়ে মীখল দায়ূদের সঙ্গে দেখা করতে বাইরে এসে বললেন, “আজ ইস্রায়েলের রাজা কেমন মহিমান্বিত হলেন, কোনো নির্বোধ লোক যেমন লজ্জাহীন ভাবে বস্ত্রহীন হয়, সেই রকম তিনি আজ নিজের দাস ও দাসীদের সামনে বস্ত্রহীন হলেন৷”