2 Samuel 6:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ মীখলকে বললেন, মাবুদের লোকদের উপরে, ইসরাইলের উপরে নেতৃত্বপদে আমাকে নিযুক্ত করার জন্য যিনি তোমার পিতা ও তাঁর সমস্ত কুলের পরিবর্তে আমাকে মনোনীত করেছেন, সেই মাবুদের সাক্ষাতেই তা করেছি; অতএব আমি মাবুদের সাক্ষাতেই আমোদ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ মীখলকে বললেন, “আমি সেই সদাপ্রভুর সামনেই তা করেছি, যিনি তোমার বাবা বা তাঁর পরিবারের অন্য কোনও লোককে না বেছে আমাকেই সদাপ্রভুর প্রজা ইস্রায়েলের উপর শাসনকর্তারূপে নিযুক্ত করলেন—আমি সদাপ্রভুর সামনেই আনন্দ প্রকাশ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ মীখলকে কহিলেন, সদাপ্রভুর প্রজার উপরে, ইস্রায়েলের উপরে অধ্যক্ষ-পদে আমাকে নিযুক্ত করিবার জন্য যিনি তোমার পিতা ও তাঁহার সমস্ত কুল অপেক্ষা আমাকে মনোনীত করিয়াছেন, সেই সদাপ্রভুর সাক্ষাতেই [তাহা করিয়াছি]; অতএব আমি সদাপ্রভুরই সাক্ষাতে আমোদ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ মীখলকে কহিলেন, সদাপ্রভুর প্রজার উপরে, ইস্রায়েলের উপরে অধ্যক্ষ-পদে আমাকে নিযুক্ত করিবার জন্য যিনি তোমার পিতা ও তাঁহার সমস্ত কুল অপেক্ষা আমাকে মনোনীত করিয়াছেন, সেই সদাপ্রভুর সাক্ষাতেই [তাহা করিয়াছি]; অতএব আমি সদাপ্রভুরই সাক্ষাতে আমোদ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ মীখলকে বললেন, “সদাপ্রভুর সামনেই আমি তা করেছি। তিনি তাঁর লোকদের উপরে, অর্থাৎ ইস্রায়েলীয়দের উপরে শাসনকর্তার পদে নিযুক্ত করবার জন্য তোমার বাবা কিম্বা তাঁর বাড়ীর কাউকে বেছে না নিয়ে আমাকেই বেছে নিয়েছেন। সেইজন্য সদাপ্রভুর সামনেই আমি আনন্দ করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ মীখলকে বললেন, “মাবুদের সামনেই আমি তা করেছি। তিনি তাঁর বান্দাদের উপরে, অর্থাৎ বনি-ইসরাইলদের উপরে শাসনকর্তার পদে নিযুক্ত করবার জন্য তোমার বাবা কিংবা তাঁর বাড়ীর কাউকে বেছে না নিয়ে আমাকেই বেছে নিয়েছেন। সেইজন্য মাবুদের সামনেই আমি আনন্দ করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ মীখলকে বললেন, আমি সেই পরম ঈশ্বর প্রভুর সামনেই নেচেছি, যিনি তোমার পিতা ও তাঁর পরিবারের লোকদের পরিবর্তে আমাকেই তাঁর প্রজা ইসরায়েলীদের শাসকরূপে নিয়োগ করেছেন। কাজেই, আমি পরম ঈশ্বর প্রভুর জন্য আরও নাচব এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন দায়ুদ মীখলকে বললেন, “প্রভু স্বয়ং আমাকে মনোনীত করেছেন, তোমার পিতাকে বা তাঁর পরিবারের কোন ব্যক্তিকে নয়| প্রভু ইস্রায়েলের লোকদের জন্য আমাকে নেতারূপে মনোনীত করেছেন| তাই আমি তাঁর সামনে নাচ করব এবং উৎসব পালন করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ মীখলকে বললেন, “সদাপ্রভুর প্রজার উপরে, ইস্রায়েলের উপরে শাসনকর্ত্তার পদে আমাকে নিযুক্ত করার জন্য যিনি তোমার বাবা ও তাঁর সমস্ত বংশের থেকে আমাকে মনোনীত করেছেন, সেই সদাপ্রভুর সামনেই তা করেছি; অতএব আমি সদাপ্রভুরই সামনে আনন্দ করব৷